বৃহস্পতিবার, জুলাই ৯, ২০২৬
spot_img
Homeসারাদেশনওগাঁর বদলগাছীতে 'মাদকমুক্ত বদলগাছী থানা গড়ার লক্ষ্যে মতবিনিময় ও কমিউনিটি পুলিশিং সভা'...

নওগাঁর বদলগাছীতে ‘মাদকমুক্ত বদলগাছী থানা গড়ার লক্ষ্যে মতবিনিময় ও কমিউনিটি পুলিশিং সভা’ অনুষ্ঠিত

মোঃখালেদ হোসেন,বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি:
মাদক, সন্ত্রাস, কিশোর গ্যাং ও সামাজিক অপরাধ নির্মূলে জনগণের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে নওগাঁর বদলগাছীতে অনুষ্ঠিত হয়েছে ‘মাদকমুক্ত বদলগাছী থানা গড়ার লক্ষ্যে মতবিনিময় ও কমিউনিটি পুলিশিং সভা’।
শনিবার (৪ জুলাই) সকাল ১১টায় উপজেলা মিলনায়তনে বদলগাছী থানার আয়োজনে অনুষ্ঠিত সভায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, মাদকবিরোধী অভিযান আরও কার্যকর করা, কিশোর অপরাধ প্রতিরোধ এবং কমিউনিটি পুলিশিং কার্যক্রমকে তৃণমূল পর্যায়ে শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন স্থানীয় সংসদ সদস্য মো. ফজলে হুদা বাবুল। বিশেষ অতিথি ছিলেন রাজশাহী রেঞ্জের ডিআইজি (ক্রাইম অ্যান্ড অপস) মোহাম্মদ শাহজাহান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।
বক্তারা বলেন, মাদক একটি সামাজিক ব্যাধি। আইন প্রয়োগকারী সংস্থার পাশাপাশি পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় নেতা, জনপ্রতিনিধি ও সচেতন নাগরিকদের সমন্বিত উদ্যোগ ছাড়া এর স্থায়ী সমাধান সম্ভব নয়। সমাজ থেকে মাদক ও অপরাধ নির্মূলে তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার জন্য সাধারণ মানুষের প্রতি আহ্বান জানানো হয়।
তারা আরও বলেন, কমিউনিটি পুলিশিং শুধু একটি কর্মসূচি নয়; এটি পুলিশ ও জনগণের মধ্যে আস্থা, অংশীদারিত্ব এবং পারস্পরিক সহযোগিতার একটি কার্যকর মাধ্যম। জনগণের সম্পৃক্ততা বাড়লে অপরাধ প্রতিরোধ সহজ হবে এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতি ঘটবে।
সভায় কমিউনিটি পুলিশিং কমিটির সদস্য, জনপ্রতিনিধি, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। বক্তারা একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও মাদকমুক্ত বদলগাছী গড়ে তুলতে সকলের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments