বুধবার, ফেব্রুয়ারি ৪, ২০২৬
spot_img
Homeসর্বশেষবিএনপি নেতা হত্যা মামলার আসামির বস্তাবন্দি লাশ উদ্ধার

বিএনপি নেতা হত্যা মামলার আসামির বস্তাবন্দি লাশ উদ্ধার

জেলা প্রতিনিধি, শরীয়তপুর | ই নিউজ
প্রকাশ : ২৯ আগস্ট ২০২৫

শরীয়তপুরের জাজিরায় আজান ও বয়ানকে কেন্দ্র করে বিএনপি নেতা খবির সরদার হত্যা মামলার প্রধান আসামি আলমাস সরদারের বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে বড়কান্দি ইউনিয়নের উমরদি মাদবরকান্দি এলাকার একটি পরিত্যক্ত বাড়ির পাশ থেকে মরদেহটি উদ্ধার হয়।

স্থানীয়রা জানান, ওই বাড়ি থেকে তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়ছিল। সন্দেহ হওয়ায় মাটি খুঁড়ে দেখা যায়, বস্তায় মোড়ানো একটি লাশ। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। নিহতের পরিবার লাশ শনাক্ত করে জানায়, এটি আলমাস সরদারের।

উল্লেখ্য, এর আগে বুধবার রাতে মসজিদে আজান ও বয়ান নিয়ে বিরোধের জেরে বড়কান্দি ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক খবির সরদারকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের ভাই দানেশ সরদার বাদী হয়ে আলমাসসহ ২০ জনের নাম উল্লেখ করে এবং আরও ২০–২৫ জনকে অজ্ঞাত আসামি করে জাজিরা থানায় মামলা দায়ের করেন।

জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইনুল ইসলাম জানান, “খবির সরদার হত্যা মামলার আসামি আলমাস সরদারের মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। কীভাবে তাকে হত্যা করা হয়েছে, তা তদন্তের পর জানা যাবে।”

টানা দুই দিনে সংঘটিত এ হত্যাকাণ্ডে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়দের মধ্যে চরম অস্থিরতা ও নানা জল্পনা-কল্পনা তৈরি হয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments