বুধবার, ফেব্রুয়ারি ৪, ২০২৬
spot_img
Homeসর্বশেষডাকসু নির্বাচন নিয়ে বিবৃতি দিল সেনাবাহিনী

ডাকসু নির্বাচন নিয়ে বিবৃতি দিল সেনাবাহিনী

বাংলাদেশ সেনাবাহিনী জানিয়েছে, বিশ্ববিদ্যালয়সমূহের আসন্ন কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে তাদের কোনো সংশ্লিষ্টতা নেই। বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সেনাবাহিনীর হস্তক্ষেপের প্রশ্নই আসে না।

সেনাবাহিনীর ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, কিছু স্বার্থান্বেষী মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা ও ভিত্তিহীন গুজব ছড়াচ্ছে। এসব বিভ্রান্তিকর অপপ্রচার নির্বাচন প্রক্রিয়াকে ব্যাহত করার চেষ্টা মাত্র।

সেনাবাহিনী আশা করছে, নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও গণতান্ত্রিকভাবে সম্পন্ন হবে এবং এটি আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য একটি উদাহরণ স্থাপন করবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments