ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সকাল থেকেই ভোটকেন্দ্রে ভোটারদের দীর্ঘ লাইন দেখা গেছে। শিক্ষার্থীরা উৎসবমুখর পরিবেশে ভোট দিতে সারিবদ্ধভাবে অপেক্ষা করছেন।
দীর্ঘ সাড়ে ছয় বছর পর অনুষ্ঠিত এ নির্বাচনে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। ক্যাম্পাসজুড়ে উৎসবের আমেজ বিরাজ করছে।



