বুধবার, ফেব্রুয়ারি ৪, ২০২৬
spot_img
Homeশিক্ষাঢাবির ডাকসু নির্বাচনে হুইলচেয়ারে ভোট দিতে এসেছেন শিক্ষার্থী, ভোটগ্রহণ শুরু

ঢাবির ডাকসু নির্বাচনে হুইলচেয়ারে ভোট দিতে এসেছেন শিক্ষার্থী, ভোটগ্রহণ শুরু

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে মঙ্গলবার সকালে হুইল চেয়ারে বসে ভোট দিতে এসেছেন এক শিক্ষার্থী। সকালেই শাহবাগ মোড় দিয়ে বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করতে দেখা যায় তাঁকে।

ডাকসু ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ আজ সকাল ৮টায় শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ৮টি কেন্দ্রে ৮১০টি বুথে ভোটগ্রহণ চলছে। নির্বাচন কমিশনের তথ্যানুযায়ী, ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত। দীর্ঘ বিরতির পর আয়োজিত এই নির্বাচনে শিক্ষার্থীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা গেছে।

এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৩৯,৮৭৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২০,৯১৫ জন এবং নারী ভোটার ১৮,৯৫৯ জন। ভোটাররা ডাকসুর ২৮টি পদ এবং প্রতিটি হল সংসদের ১৩টি পদে ভোট দেবেন। কেন্দ্রীয় সংসদের পদগুলোতে মোট ৪৭১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। অন্যদিকে, হল সংসদের ১৮টি হল থেকে এক হাজার ৩৫ জন প্রার্থী নির্বাচনে অংশ নিচ্ছেন। অর্থাৎ প্রতিটি ভোটার আজ মোট ৪১টি পদে ভোট দিতে পারবেন।

ভোটকে ঘিরে বিশ্ববিদ্যালয় প্রশাসন কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে। প্রতিটি কেন্দ্রে তিনস্তরের নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। এছাড়া ভোটগণনার স্বচ্ছতা নিশ্চিত করতে কেন্দ্রে এলইডি স্ক্রিনে সরাসরি ফলাফল প্রদর্শনের ব্যবস্থা রাখা হয়েছে।

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। শিক্ষার্থীদের শান্তিপূর্ণভাবে ভোট দেওয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে এবং কোনো প্রকার গুজবে কান না দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments