বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ২৬, ২০২৬
spot_img
Homeশিক্ষাডাকসু ভোট: সকাল থেকেই ভোটারদের ব্যাপক উপস্থিতি, ছাত্রীদের লাইন দীর্ঘ

ডাকসু ভোট: সকাল থেকেই ভোটারদের ব্যাপক উপস্থিতি, ছাত্রীদের লাইন দীর্ঘ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ভোটগ্রহণ মঙ্গলবার সকাল ৮টায় শুরু হয়েছে এবং বিকেল ৪টা পর্যন্ত চলবে। ভোটগ্রহণের শুরুতেই কেন্দ্রগুলোতে ভোটারদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। বিশেষ করে ছাত্রীদের কেন্দ্রগুলোতে সকাল থেকেই দীর্ঘ লাইন দেখা গেছে।

ডাকসু নির্বাচনে ক্যাম্পাসের আটটি কেন্দ্রে ভোট নেওয়া হচ্ছে। এর মধ্যে চারটি কেন্দ্র ছাত্রদের, আর চারটি কেন্দ্র ছাত্রীদের জন্য নির্ধারিত। ভূতত্ত্ব বিভাগ কেন্দ্রে ভোট দিচ্ছেন কবি সুফিয়া কামাল হলের ভোটাররা। সকাল ৯টার দিকে কেন্দ্রটিতে ছাত্রীদের দীর্ঘ সারি দেখা গেছে। অন্য কেন্দ্রগুলোতেও একই চিত্র লক্ষ্য করা গেছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments