বুধবার, ফেব্রুয়ারি ৪, ২০২৬
spot_img
Homeসর্বশেষকুমিল্লায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে গণমাধ্যমকর্মীদের কর্মশালা

কুমিল্লায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে গণমাধ্যমকর্মীদের কর্মশালা

টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫ উপলক্ষে কুমিল্লায় গণমাধ্যমকর্মীদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আগামী ১২ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া এ কর্মসূচিতে ৯ মাস থেকে ১৫ বছর বয়সী শিশু-কিশোরদের এক ডোজ টাইফয়েডের টিকা বিনা মূল্যে দেওয়া হবে।

আজ মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলনকক্ষে জেলা তথ্য অফিসের উদ্যোগে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় ‘শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম’ প্রকল্পের আওতায় এ আয়োজন করা হয়।

কর্মশালায় জানানো হয়, দেশে এখন পর্যন্ত সবচেয়ে বেশি টাইফয়েড টিকার নিবন্ধন হয়েছে কুমিল্লায়। জেলার ১৬ লাখ শিশুর মধ্যে সাড়ে ১১ লাখের বেশি নিবন্ধন সম্পন্ন হয়েছে।

কর্মশালায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সাইফুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন জেলা সিভিল সার্জন আলী নুর মোহাম্মদ বশীর আহমেদ। বিশেষ অতিথি ছিলেন জেলা শিক্ষা কর্মকর্তা মো. রফিকুল ইসলাম। ভার্চ্যুয়ালি যুক্ত ছিলেন গণযোগাযোগ অধিদপ্তরের পরিচালক (প্রচার ও সমন্বয়) ডালিয়া ইয়াসমিন।

টাইফয়েড টিকা ও স্বাস্থ্যবিধি বিষয়ক তথ্য উপস্থাপন করেন চিকিৎসক ফারিয়া জাফরিন আনসারী। স্বাগত বক্তব্য দেন জ্যেষ্ঠ তথ্য অফিসার মোহাম্মদ নূরুল হক। আলোচনায় টাইফয়েড সংক্রমণের কারণ, স্বাস্থ্যবিধি মেনে চলার গুরুত্ব, পানি ফুটিয়ে খাওয়ার উপকারিতা ইত্যাদি বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

জেলা সিভিল সার্জন বলেন, কুমিল্লার মানুষ সচেতন হওয়ায় দেশের মধ্যে এখানেই সর্বাধিক নিবন্ধন সম্পন্ন হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, কুমিল্লায় শতভাগ নিবন্ধন হবে। ইতিমধ্যে জেলার ৭১ শতাংশ নিবন্ধন শেষ হয়েছে, যা দেশের মধ্যে সর্বোচ্চ। দ্বিতীয় স্থানে রয়েছে চট্টগ্রাম জেলা।

এ সময় তিনি সবাইকে সতর্ক করে বলেন, টিকা দেওয়ার পর সামান্য জ্বর বা অস্বস্তিকে কেন্দ্র করে গুজব ছড়ানো যাবে না। বিশ্বব্যাপী টাইফয়েড টিকা নিরাপদ ও কার্যকর হিসেবে প্রমাণিত হয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments