৬ অক্টোবর সোমবার সকাল ৯টায় রাজধানীর বসুন্ধরাস্থ কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত রিপাবলিক অব কসোভোর মান্যবর রাষ্ট্রদূত মি. লুলজিম প্লানা বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান-এর সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎ ও প্রাতঃরাশ বৈঠকে মিলিত হন।
বৈঠকের শুরুতে রাষ্ট্রদূত মি. লুলজিম প্লানা আমীরে জামায়াতের স্বাস্থ্যের খোঁজ-খবর নেন এবং তাঁর পূর্ণ সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন। সাক্ষাৎটি অত্যন্ত আন্তরিকতা ও হৃদ্যতাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়।
আলোচনায় তারা বাংলাদেশের সার্বিক পরিস্থিতি, বাংলাদেশ ও কসোভোর দ্বিপাক্ষিক সম্পর্ক এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন। ভবিষ্যতে বাংলাদেশের প্রতি কসোভোর অব্যাহত সমর্থন থাকবে বলে রাষ্ট্রদূত আশাবাদ ব্যক্ত করেন।
বৈঠককালে আমীরে জামায়াতের সঙ্গে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার এবং সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।



