বুধবার, ফেব্রুয়ারি ৪, ২০২৬
spot_img
Homeরাজনীতিজামায়াতজামায়াত আমীর ডা. শফিকুর রহমানের সঙ্গে তুরস্কের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

জামায়াত আমীর ডা. শফিকুর রহমানের সঙ্গে তুরস্কের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের সঙ্গে ঢাকা সফররত তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপমন্ত্রী মান্যবর এ. বেরিস একিনজি সৌজন্য সাক্ষাৎ করেছেন।

আজ সোমবার (৬ অক্টোবর) বিকেল সাড়ে ৩টায় রাজধানীর বসুন্ধরাস্থ আমীরে জামায়াতের কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। তুরস্কের রাষ্ট্রদূত মান্যবর রামিস সেনের নেতৃত্বে চার সদস্যের উচ্চপর্যায়ের প্রতিনিধি দল এই বৈঠকে অংশ নেয়। বৈঠকটি আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়।

বৈঠকে উভয় পক্ষ বাংলাদেশ ও তুরস্কের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করা, ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণ, বিনিয়োগ বৃদ্ধি, মানবিক সহযোগিতা ও কূটনৈতিক সম্পর্ক উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। এছাড়া বাংলাদেশে তুর্কি বিনিয়োগের সম্ভাবনা ও দুই দেশের ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক আরও গভীর করার বিষয়েও গঠনমূলক মতবিনিময় হয়।

ভবিষ্যতে উভয় দেশের উন্নয়ন ও অগ্রগতির ধারা আরও বেগবান হবে বলে বৈঠকে আশাবাদ ব্যক্ত করা হয়।

আমীরে জামায়াতের সঙ্গে বৈঠকে উপস্থিত ছিলেন সংগঠনের সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments