বুধবার, ফেব্রুয়ারি ৪, ২০২৬
spot_img
Homeচাকরিবাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক (তড়িৎ) নিয়োগ পরীক্ষা ১৪ নভেম্বর, অংশ নিচ্ছেন ২৯০০...

বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক (তড়িৎ) নিয়োগ পরীক্ষা ১৪ নভেম্বর, অংশ নিচ্ছেন ২৯০০ প্রার্থী

বাংলাদেশ ব্যাংকে ‘সহকারী পরিচালক’ (প্রকৌশল-তড়িৎ) পদে নিয়োগ পরীক্ষা আগামী ১৪ নভেম্বর অনুষ্ঠিত হবে। এতে মোট ২ হাজার ৯০০ প্রার্থী অংশ নেবেন। রাজধানীর দুটি পরীক্ষাকেন্দ্রে ওই দিন সকাল ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত দুই ঘণ্টাব্যাপী এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। বাংলাদেশ ব্যাংকের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, ৫০০০০২ থেকে ৫০২৪৫০ রোল নম্বরের প্রার্থীরা বাংলাদেশ ব্যাংক উচ্চবিদ্যালয় কেন্দ্রে এবং ৫০২৪৫১ থেকে ৫০৪২৪৭ রোল নম্বরের প্রার্থীরা বাংলাদেশ ব্যাংক আদর্শ উচ্চবিদ্যালয় কেন্দ্রে অনুষ্ঠিত পরীক্ষায় অংশ নেবেন।

পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীদের বেশ কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা মেনে চলতে বলা হয়েছে। এর মধ্যে প্রধান হলো, প্রবেশপত্র ছাড়া কোনো প্রার্থীকে পরীক্ষায় অংশগ্রহণ করতে দেওয়া হবে না। এছাড়া পরীক্ষাকেন্দ্রে প্রবেশপত্র ছাড়া যেকোনো কাগজ, বই, মোবাইল ফোন, ক্যালকুলেটর, স্মার্টওয়াচসহ সব ধরনের ইলেকট্রনিক ডিভাইস, ব্যাংক বা ক্রেডিট কার্ডসদৃশ কোনো ডিভাইস, গয়না, ব্রেসলেট ও ব্যাগ আনা সম্পূর্ণ নিষিদ্ধ। পরীক্ষার্থীরা কানের ওপর কোনো আবরণ রাখতে পারবেন না এবং উভয় কান দৃশ্যমান রাখতে হবে। শ্রুতলেখক বা কানে কোনো ধরনের হিয়ারিং এইড ব্যবহারের প্রয়োজন হলে সরকারি হাসপাতালের বিশেষজ্ঞ ডাক্তারের সুপারিশসহ ১২ নভেম্বরের মধ্যে পূর্বানুমতি গ্রহণ করতে হবে। প্রয়োজনীয় চেকিং কার্যক্রম সম্পন্ন করার জন্য প্রার্থীদের পরীক্ষা শুরুর কমপক্ষে ৩০ মিনিট আগে অর্থাৎ সকাল ৮টা ৩০ মিনিটের মধ্যে পরীক্ষাকেন্দ্রে উপস্থিত হতে হবে। সকাল ৯টায় পরীক্ষাকেন্দ্রের মূল ফটক বন্ধ হয়ে যাবে এবং এরপর কোনো অবস্থাতেই কোনো প্রার্থীকে কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হবে না।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments