বুধবার, মার্চ ১১, ২০২৬
spot_img
Homeজাতীয়দিল্লি যাচ্ছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান

দিল্লি যাচ্ছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান

জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান আগামী ১৯ নভেম্বর দুই দিনের সফরে ভারতের রাজধানী দিল্লি যাচ্ছেন। তিনি সেখানে অনুষ্ঠিতব্য কলম্বো সিকিউরিটি কনক্লেভে অংশ নেবেন বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে। জুলাই বিপ্লবের পর শেখ হাসিনার পতনের পরবর্তীতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের কোনো উপদেষ্টার এটি প্রথম ভারত সফর। শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠানোসহ নানা ইস্যুতে ঢাকা–দিল্লির সম্পর্ক যখন অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছে, তখন নিরাপত্তা উপদেষ্টার এ সফরকে কূটনৈতিক মহল অত্যন্ত তাৎপর্যপূর্ণ হিসেবে দেখছে। সফরকালে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে তাঁর দ্বিপক্ষীয় বৈঠকের সম্ভাবনাও রয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের মতে, এ সম্মেলন অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে আঞ্চলিক ও সমুদ্র নিরাপত্তা এবং সন্ত্রাসবাদ মোকাবিলায় সহযোগিতা জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ভারত মহাসাগরীয় অঞ্চলের নিরাপত্তা সহযোগিতা জোরদারের লক্ষ্যে ২০১৫ সালে ভারত, শ্রীলঙ্কা ও মালদ্বীপকে নিয়ে কলম্বো সিকিউরিটি ডায়ালগের যাত্রা শুরু হয়, যা ২০২০ সালে সম্প্রসারিত হয়ে কলম্বো সিকিউরিটি কনক্লেভ নামে পুনর্গঠিত হয়। পরে ২০২২ সালে মরিশাস এবং ২০২৩ সালে বাংলাদেশ এতে সদস্য হিসেবে যুক্ত হয়। ফোরামটি মূলত সমুদ্র নিরাপত্তা, সন্ত্রাসবিরোধী কার্যক্রম এবং আঞ্চলিক কৌশলগত ইস্যুতে কাজ করে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments