শনিবার, ফেব্রুয়ারি ৭, ২০২৬
spot_img
Homeশিক্ষাএমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য সুখবর: সাড়ে ৭ শতাংশ বাড়ি ভাড়া বাড়িয়ে জিও জারি

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য সুখবর: সাড়ে ৭ শতাংশ বাড়ি ভাড়া বাড়িয়ে জিও জারি

দেশের প্রায় পৌনে চার লাখ এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীর নভেম্বর মাসের বেতন বাড়তি বাড়িভাতা সহ অনুমোদন করেছে সরকার। ৭ দশমিক ৫ শতাংশ হারে বাড়িভাড়া ভাতা বৃদ্ধি সংবলিত সরকারি আদেশ (জিও) সোমবার শিক্ষা মন্ত্রণালয় থেকে জারি হয়। এতে বলা হয়, নবঘোষিত ভাতা চলতি নভেম্বর থেকেই বেতনে যুক্ত হবে এবং শিগগিরই ব্যাংক হিসাবে টাকা পৌঁছে যাবে।

মন্ত্রণালয় ও মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) সূত্রে জানা যায়, বর্তমান ধাপে অন্তর্ভুক্ত ৩ লাখ ৮৫ হাজার ৭০ জন এমপিওভুক্ত কর্মীর মধ্যে স্কুলের শিক্ষক-কর্মচারী আছেন ২ লাখ ৯৭ হাজার ২৬২ জন এবং কলেজের শিক্ষক-কর্মচারী আছেন ৮৭ হাজার ৮০৮ জন। দেশের ১৯ হাজার ৮৫৬টি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে (স্কুল ১৭,২০৩ এবং কলেজ ২,৬২৬) এ শিক্ষকরা কর্মরত।

গত ২০ নভেম্বর শিক্ষা মন্ত্রণালয় এমপিওভুক্তদের বাড়িভাড়া ভাতা বৃদ্ধির বিষয়ে একটি প্রজ্ঞাপন দেয়। সেখানে জানানো হয়—প্রথম ধাপে এই নভেম্বর থেকে ৭.৫ শতাংশ এবং দ্বিতীয় ধাপে ২০২৬ সালের ১ জুলাই থেকে আরও ৭.৫ শতাংশ বৃদ্ধি পেয়ে মোট ১৫ শতাংশ ভাতা কার্যকর হবে। প্রথম ধাপের বাড়িভাড়া ভাতার ন্যূনতম পরিমাণ হবে ২ হাজার টাকা।

চিঠিতে বাড়িভাতা বাস্তবায়নে কয়েকটি শর্তও যুক্ত করা হয়েছে। এর মধ্যে রয়েছে—
• পরবর্তী বেতনস্কেলে সুবিধা সমন্বয় করতে হবে।
• নিয়োগ অবশ্যই বর্তমান এমপিও নীতিমালা অনুযায়ী হতে হবে।
• বাড়িভাতা বৃদ্ধির কারণে কোনো বকেয়া প্রদান করা হবে না।
• ভাতা প্রদানে আর্থিক বিধিবিধান কঠোরভাবে অনুসরণ করতে হবে।
• ব্যয়ের ক্ষেত্রে অনিয়ম হলে বিল অনুমোদনকারী কর্তৃপক্ষ দায় বহন করবে।

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হলে অনুমোদন শেষে জিও জারি হয়। মন্ত্রণালয় আশা করছে, উন্নীত ভাতা সংযুক্ত বেতন দ্রুতই সংশ্লিষ্টদের ব্যাংক হিসাবে পৌঁছে যাবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments