শুক্রবার, ফেব্রুয়ারি ৬, ২০২৬
spot_img
Homeজাতীয়আসিফ–মাহফুজের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে তদন্ত দাবি জোরালো

আসিফ–মাহফুজের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে তদন্ত দাবি জোরালো

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও মাহফুজ আলমের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে তদন্তের দাবি জানিয়েছে যুব অধিকার পরিষদ। বৃহস্পতিবার সকালে রাজধানীর পল্টনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি মনজুর মোরশেদ মামুন বলেন, দুর্নীতির অভিযোগ আমলে না নিয়ে তাদের নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দিলে দুর্নীতি দমন কমিশন ঘেরাও করা হবে। একই দাবি তুলে দুর্নীতি দমন কমিশনের সামনে ‘ছাত্র-জনতা’ নামে আরেকটি সংগঠন ১৭ মাসের সম্পদ-হিসাব প্রকাশ ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর দুর্নীতির চিত্র জনসমক্ষে আনার দাবি জানিয়ে মানববন্ধন করে। উল্লেখ্য, গত বুধবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের দুই ছাত্র প্রতিনিধি—স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম—প্রধান উপদেষ্টার কাছে পদত্যাগপত্র জমা দেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments