বুধবার, ফেব্রুয়ারি ৪, ২০২৬
spot_img
Homeরাজনীতিবিএনপিবিজয় দিবসে লন্ডনে তারেক রহমানের জনসমাবেশ

বিজয় দিবসে লন্ডনে তারেক রহমানের জনসমাবেশ

দেশে ফেরার আগে যুক্তরাজ্যের লন্ডনে জনসভা করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আগামীকাল মঙ্গলবার ১৬ ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে পূর্ব লন্ডনের সিটি প্যাভিলিয়ন হলে এ জনসভা অনুষ্ঠিত হবে। যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিকের সভাপতিত্বে এবং বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়ছর এম আহমেদের পরিচালনায় আয়োজিত এ জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন তারেক রহমান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরবেন বলে গত শুক্রবার রাতে এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সে হিসেবে দেশে ফেরার আগে লন্ডনে এটি হতে যাচ্ছে তারেক রহমানের সর্বশেষ জনসভা। যুক্তরাজ্য বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক খসরুজ্জামান খসরু জানান, দেশে ফেরার আগে তারেক রহমানের সবশেষ জনসভায় অংশ নিতে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক আগ্রহ রয়েছে এবং এ জনসভা ঘিরে সব ধরনের প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments