বুধবার, ফেব্রুয়ারি ৪, ২০২৬
spot_img
Homeজাতীয়জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি সর্বস্তরের মানুষের অকুণ্ঠ শ্রদ্ধা

জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি সর্বস্তরের মানুষের অকুণ্ঠ শ্রদ্ধা

সাভারের জাতীয় স্মৃতিসৌধে দলমত নির্বিশেষে সর্বস্তরের মানুষ শ্রদ্ধা জানিয়েছেন। ফুলেল শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হয়েছে দেশের জন্য আত্মদানকারী বীর শহীদদের। মঙ্গলবার সকাল থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার মানুষ জাতীয় স্মৃতিসৌধে ভিড় করেন। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস শ্রদ্ধা নিবেদন করার পর স্মৃতিসৌধ সাধারণের জন্য খুলে দেওয়া হয়। এরপর বিভিন্ন সংগঠন, স্কুল-কলেজের শিক্ষার্থী, রাজনৈতিক দলের নেতাকর্মী, মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের সদস্যরা ফুল, ব্যানার ও ফেস্টুন নিয়ে স্মৃতিসৌধে এসে পুষ্পস্তবক অর্পণ করেন। এতে ফুলে ফুলে ভরে ওঠে বীর শহীদদের বেদী। এর আগে সকাল ৬টা ৩৩ মিনিটে দিনের প্রথম প্রহরে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন জাতির বীর শ্রেষ্ঠ সন্তানদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করেন। সকাল ৬টা ৫৭ মিনিটে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস শ্রদ্ধা নিবেদন করেন এবং পুষ্পস্তবক অর্পণের পর ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। এ সময় সেনা, নৌ ও বিমানবাহিনীর একটি চৌকস দল রাষ্ট্রীয় সালাম প্রদর্শন করে এবং বিউগলে করুণ সুর বেজে ওঠে। পরে প্রধান উপদেষ্টা স্মৃতিসৌধে সংরক্ষিত দর্শনার্থী বইয়ে স্বাক্ষর করেন। এ সময় প্রধান বিচারপতি, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাবৃন্দ, তিন বাহিনীর প্রধানগণ, মুক্তিযোদ্ধা, কূটনীতিকসহ ঊর্ধ্বতন বেসামরিক ও সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে দেশের জন্য জীবন উৎসর্গকারী শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে নানা কর্মসূচির মধ্য দিয়ে আজ জাতি মহান বিজয় দিবস পালন করছে। সরকারসহ বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং শিক্ষা প্রতিষ্ঠান দিবসটি উপলক্ষে নানা কর্মসূচি গ্রহণ করেছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments