বুধবার, মার্চ ৪, ২০২৬
spot_img
Homeসারাদেশস্বতন্ত্র ভোটের প্রস্তুতি নিচ্ছেন রুমিন ফারহানা

স্বতন্ত্র ভোটের প্রস্তুতি নিচ্ছেন রুমিন ফারহানা

দল ব্যবস্থা নিলেও স্বতন্ত্র নির্বাচন করবেন রুমিন ফারহানা। ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল ও আশুগঞ্জ) আসনটি শেষ পর্যন্ত শরিক দল জমিয়তে উলামায়ে ইসলামের জন্য ছাড়েছে বিএনপি। আসনটিতে বিএনপির সমর্থন নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন জমিয়তে উলামায়ে ইসলামের প্রার্থী ও কেন্দ্রীয় সহ-সভাপতি মাওলানা জুনায়েদ আল হাবীব। তবে বিএনপির মনোনয়ন না পাওয়া আন্তর্জাতিক বিষয়ক সহসম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়াই চালাবেন বলে জানিয়েছেন। আগামীকাল বুধবার দুপুর ১২টায় তার কর্মী সমর্থকরা মনোনয়ন সংগ্রহ করবেন। ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে রুমিন ফারহানার মনোনয়ন ব্যাপক আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল। ৩ নভেম্বর বিএনপি প্রাথমিক প্রার্থী তালিকা ঘোষণা করে, কিন্তু এই আসনের জন্য কোনো নাম ঘোষণা করেনি। এরপর স্থানীয় নেতাকর্মীরা নিশ্চিত হন, আসনটি জোটের জুনায়েদ আল হাবীবকে দেওয়া হচ্ছে। তবে রুমিন ফারহানা নির্বাচনি প্রচারণা বন্ধ করেননি এবং বিভিন্ন সভা সমাবেশে দলের মনোনয়ন না পেলে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ইঙ্গিত দিয়েছেন। মনোনয়ন না পাওয়ার পর তিনি বলেন, ইনশাল্লাহ সবার দোয়ায় নির্বাচন করবো। আগামীকাল মনোনয়ন ফরম কিনবেন। তিনি আরও বলেন, যেহেতু বিএনপি জমিয়তে উলামায়ের সঙ্গে জোট করেছে, তাই আসন না দিলে কেমন করে জোট হবে। স্বতন্ত্র ভোটের ক্ষেত্রে দলের ব্যবস্থা নেওয়া হলে তিনি বাধা দিতে পারবেন না। এ বিষয়ে সরাইল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুজ্জামান লস্কর তপু বলেন, আমরা দলের সিদ্ধান্ত অনুযায়ী কাজ করবো এবং দলের বাইরে কেউ যাবেন না। ব্রাহ্মণবাড়িয়া-২ আসনটি সরাইল, আশুগঞ্জ উপজেলা এবং বিজয়নগর উপজেলার বুধন্তি ও চান্দুরা ইউনিয়ন নিয়ে গঠিত। এ আসনে রুমিন ফারহানা ছাড়াও অন্তত অর্ধডজন সম্ভাব্য প্রার্থী বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন। বিগত কয়েকটি নির্বাচনে আওয়ামী লীগ ও বিএনপি এই আসনটি শরিক দলের জন্য ছাড় দেয়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments