মঙ্গলবার, মার্চ ৩, ২০২৬
spot_img
Homeরাজনীতিশেখ হাসিনার প্রত্যর্পণ: যুক্তরাষ্ট্রের ইঙ্গিতেই সিদ্ধান্ত নেবে ভারত

শেখ হাসিনার প্রত্যর্পণ: যুক্তরাষ্ট্রের ইঙ্গিতেই সিদ্ধান্ত নেবে ভারত

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত দেওয়ার প্রসঙ্গে ভারত সরকার যুক্তরাষ্ট্রের ইঙ্গিতের অপেক্ষায় রয়েছে বলে মন্তব্য করেছেন সিপিআইএমের পশ্চিমবঙ্গ রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের সামনে এক বিক্ষোভ সমাবেশে তিনি এ কথা বলেন। সেলিম বলেন, শেখ হাসিনা যাবেন নাকি থাকবেন, সে সিদ্ধান্ত মোদি সরকারই নেবে। এ বিষয়ে তারা এখনো কেন নীরব, সেই প্রশ্নও তোলেন তিনি। তার দাবি, আগে মোদি বাংলাদেশ নিয়ে কথা বলতেন, কিন্তু এখন আর বলছেন না, কারণ যুক্তরাষ্ট্র নিষেধ করেছে। মূলত শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত দেওয়ার বিষয়ে ভারত সরকার যুক্তরাষ্ট্রের সিগন্যালের অপেক্ষায় রয়েছে। সিপিআইএমের এই বক্তব্য নিয়ে রাজনৈতিক মহলে আলোচনা শুরু হলেও ভারত সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments