বুধবার, মার্চ ৪, ২০২৬
spot_img
Homeআবহাওয়াশৈত্যপ্রবাহের কবলে তেঁতুলিয়া, বাড়ছে শীতজনিত দুর্ভোগ

শৈত্যপ্রবাহের কবলে তেঁতুলিয়া, বাড়ছে শীতজনিত দুর্ভোগ

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় গত তিন দিন ধরে সর্বনিম্ন তাপমাত্রা ১১ থেকে ১২ ডিগ্রি এবং সর্বোচ্চ তাপমাত্রা ১৫ থেকে ১৬ ডিগ্রি সেলসিয়াসে অবস্থান করছে। বুধবার সকাল ৯টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এরই মধ্যে এলাকায় মৃদু শৈত্যপ্রবাহের আভাস দিয়েছে আবহাওয়া বিভাগ। তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় জানান, এলাকাজুড়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং মাঝে মাঝে তাপমাত্রা কিছুটা বাড়লেও চলতি মাসের শেষ দিকে ও জানুয়ারিতে তা আরও কমে যেতে পারে। শীত বাড়ার সঙ্গে সঙ্গে মানুষের দুর্ভোগও বেড়েছে। হাড় কাঁপানো ঠান্ডা উপেক্ষা করে নিম্নআয়ের মানুষদের মাঠে-ঘাটে কাজে বের হতে হিমশিম খেতে হচ্ছে। রাস্তাঘাট, বাড়ির সামনে কিংবা চা-স্টলের পাশে খড়কুটো জ্বালিয়ে অনেকেই শীত নিবারণের চেষ্টা করছেন। এতে আগুনে দগ্ধ হয়ে অন্তত ২৮ জন আহত হয়েছেন। পঞ্চগড়ের জেলা প্রশাসক কাজী মো. সায়েমুজ্জামান বলেন, শীতের এই দুর্যোগে শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোই জেলা প্রশাসনের সবচেয়ে বড় দায়িত্ব। জেলা প্রশাসন নিয়মিতভাবেই সেই দায়িত্ব পালন করে যাচ্ছে। তিনি জানান, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর থেকে ৩০ লাখ টাকা বরাদ্দ পাওয়া গেছে এবং এই অর্থে ৮ হাজার ৬৪০টি কম্বল ক্রয় করে জেলার পাঁচটি উপজেলার ৪৩টি ইউনিয়নে বিতরণ করা হয়েছে। বিশেষ বরাদ্দের আওতায় পাওয়া শীতবস্ত্রও বিতরণ করা হচ্ছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments