বুধবার, ফেব্রুয়ারি ৪, ২০২৬
spot_img
Homeআবহাওয়াতেঁতুলিয়ায় আজ তাপমাত্রা ৭ ডিগ্রি সেলসিয়াস, শীতের তীব্রতা বাড়ল

তেঁতুলিয়ায় আজ তাপমাত্রা ৭ ডিগ্রি সেলসিয়াস, শীতের তীব্রতা বাড়ল

উত্তরাঞ্চলের পঞ্চগড়ের তেঁতুলিয়ায় শীতের তীব্রতায় জনজীবন বিপর্যস্ত। আজ বুধবার তেঁতুলিয়ায় তাপমাত্রা ৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে, যা গতকালের তুলনায় ১ ডিগ্রি কম। গতকাল তাপমাত্রা ছিল ৮ দশমিক ৫ ডিগ্রি। সাধারণত তাপমাত্রা ১০ থেকে ১৫ ডিগ্রির মধ্যে ওঠানামা করে।পঞ্চগড়সহ উত্তরাঞ্চলের কয়েকটি জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। ঘন কুয়াশায় দুই দিন ধরে সূর্যের দেখা মিলছে না। শীতার্ত মানুষের মধ্যে প্রয়োজনীয় শীতবস্ত্র বিতরণ এখনও পুরোপুরি হয়নি। সরকারিভাবে বরাদ্দ পাওয়া শীতবস্ত্র প্রয়োজনের তুলনায় অপ্রতুল। ঠান্ডার কারণে সাধারণ মানুষ কাজকর্ম করতে পারছে না।চিকিৎসকরা জানিয়েছেন, শীতজনিত রোগে সবচেয়ে বেশি ভুগছে শিশু ও বয়স্করা। ঘন কুয়াশার কারণে দিনের বেলায় মহাসড়কে হেডলাইট জ্বালিয়ে যানবাহন চলাচল করতে দেখা গেছে।তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জীতেন্দ্রনাথ রায় জানিয়েছেন, এ সপ্তাহে তাপমাত্রা কমতে থাকায় শীতের তীব্রতা বাড়ছে। উপজেলা নির্বাহী অফিসার মো. আফরোজ শাহীন খসরু জানিয়েছেন, সরকারের বরাদ্দকৃত শীতবস্ত্র কম, স্থানীয়ভাবে আরও শীতবস্ত্র সংগ্রহের চেষ্টা চলছে।হাসপাতালের ভারপ্রাপ্ত আবাসিক মেডিকেল অফিসার ডা. শাকিল রহমান বলেন, শিশু ও বয়স্কদের প্রতি বাড়তি যত্ন নিতে হবে এবং শীতজনিত উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোহাম্মদ আসিফ আলী জানিয়েছেন, জেলায় ২১,১৪০ পিস কম্বল বরাদ্দ দেওয়া হয়েছে, যা পাঁচটি উপজেলায় বিতরণ করা হয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments