বুধবার, ফেব্রুয়ারি ৪, ২০২৬
spot_img
Homeশিক্ষাছাত্রদল-ছাত্রশিবিরের ভিপি: ৬ ভোটের ব্যবধান

ছাত্রদল-ছাত্রশিবিরের ভিপি: ৬ ভোটের ব্যবধান

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে ৩৯টি কেন্দ্রের মধ্যে ৮টির ফল প্রকাশিত হয়েছে। এতে ছাত্রশিবির সমর্থিত ভিপিপ্রার্থী রিয়াজুল ইসলাম ৮১০ ভোট পেয়েছেন। অন্যদিকে ছাত্রদলের ভিপিপ্রার্থী একেএম রাকিব ৮০৪ ভোট পেয়েছেন। ফলে ছাত্রদলের রাকিবের থেকে ৬ ভোটে এগিয়ে আছেন ছাত্রশিবিরের রিয়াজুল।অনুজীব বিজ্ঞান বিভাগের ফলাফলে দেখা গেছে—শিবির সমর্থিত ভিপি রিয়াজুল ৮৭ ভোট, ছাত্রদল সমর্থিত রাকিব ৪৬ ভোট পেয়েছেন। জিএস পদে শিবিরের আব্দুল আলিম আরিফ ৮৫ ভোট ও ছাত্রদলের খাদিজাতুল কুবরা ৩২ ভোট পেয়েছেন। এজিএস পদে শিবিরের মাসুদ রানা ৮১ ভোট ও ছাত্রদলের আতিকুর রহমান তানজিল ৪০ ভোট পেয়েছেন।ফিন্যান্স বিভাগের ফলাফলে শিবিরের রিয়াজুল ১৩৮ ভোট ও ছাত্রদলের রাকিব ২৩১ ভোট পেয়েছেন। জিএস পদে আব্দুল আলিম আরিফ ১৬৩ ও খাদিজাতুল কুবরা ১১৩ ভোট পেয়েছেন। এজিএস পদে মাসুদ রানা ১৬৩ ও তানজিল ১৭৮ ভোট পেয়েছেন।কম্পিউটার সাইন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং কেন্দ্রে শিবিরের রিয়াজুল ১০৬, রাকিব ৯৪ ভোট পেয়েছেন। জিএস আরিফ ১১২, খাদিজাতুল ৫৩ ভোট। এজিএস মাসুদ ১০৫, তানজিল ৮০ ভোট পেয়েছেন।জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের ফল: রিয়াজুল ৫১, রাকিব ৩৯; জিএস আরিফ ৪৬, খাদিজাতুল ১৮; এজিএস মাসুদ ৪২, তানজিল ৩০ ভোট।ভূগোল ও পরিবেশবিজ্ঞান: রিয়াজুল ১০০, রাকিব ৯১; জিএস আরিফ ৯০, খাদিজাতুল ৪৫; এজিএস মাসুদ ৯৮, তানজিল ৮৫ ভোট।নৃবিজ্ঞান: রিয়াজুল ১২৮, রাকিব ১১৮; জিএস আরিফ ১২৩, খাদিজাতুল ৭৩; এজিএস মাসুদ ১০২, তানজিল ১২৬ ভোট।লোকপ্রশাসন: রিয়াজুল ১২২, রাকিব ১৩২; জিএস আরিফ ১২৩, খাদিজাতুল ৬২; এজিএস মাসুদ ১৩০, তানজিল ১০৬ ভোট।ফার্মেসি: রিয়াজুল ৭৮, রাকিব ৫৩; জিএস আরিফ ৮৩, খাদিজাতুল ২৬; এজিএস মাসুদ ৭৮, তানজিল ৪৫ ভোট।মঙ্গলবার রাত ৯টা ২০ মিনিটে ভোট গণনার মেশিনে টেকনিক্যাল ত্রুটি দেখা দিলে প্রক্রিয়া সাময়িক বন্ধ হয়। পরে সমস্যার সমাধান শেষে ভোট গণনা আবার শুরু করে নির্বাচন কমিশন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments