জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে ৩৯টি কেন্দ্রের মধ্যে ৭টির ফল প্রকাশিত হয়েছে। এতে ছাত্রশিবির সমর্থিত প্যানেলের ভিপিপ্রার্থী রিয়াজুল ইসলাম ৭২৩ ভোট পেয়েছেন। অন্যদিকে ছাত্রদলের ভিপিপ্রার্থী একেএম রাকিব ৭৭৪ ভোট পেয়েছেন। ফলে রিয়াজুলের থেকে রাকিব ৫৫ ভোটে এগিয়ে আছেন।ফিন্যান্স বিভাগের ফলাফলে দেখা গেছে, শিবির সমর্থিত ভিপি প্রার্থী রিয়াজুল ১৩৮ ভোট পেয়েছেন। অন্যদিকে ছাত্রদল সমর্থিত একে এম রাকিব ২৩১ ভোট পেয়েছেন। শিবির সমর্থিত জিএস প্রার্থী আবদুল আলিম আরিফ ১৬৩ ভোট পেয়েছেন। অন্যদিকে ছাত্রদল সমর্থিত খাদিজাতুল কুবরা ১১৩ ভোট পেয়েছেন। শিবির সমর্থিত এজিএস প্রার্থী মাসুদ রানা ১৬৩ ভোট পেয়েছেন। ছাত্রদল সমর্থিত বিএম আতিকুর রহমান তানজিল ১৭৮ ভোট পেয়েছেন।কম্পিউটার সাইন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং কেন্দ্রে শিবির সমর্থিত ভিপি রিয়াজুল ১০৬ ভোট পেয়েছেন। ছাত্রদল সমর্থিত রাকিব পেয়েছেন ৯৪ ভোট। জিএস পদে আবদুল আলিম আরিফ ১১২ ও খাদিজাতুল ৫৩ ভোট পেয়েছেন। এজিএস পদে মাসুদ ১০৫ ও তানজিল ৮০ ভোট পেয়েছেন।জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগে রিয়াজুল ৫১ ভোট পেয়েছেন। রাকিব ৩৯ ভোট পেয়েছেন। জিএস পদে আরিফ ৪৬ ভোট, খাদিজাতুল ১৮ ভোট পেয়েছেন। এজিএস পদে মাসুদ ৪২, তানজিল ৩০ ভোট পেয়েছেন।ভূগোল ও পরিবেশবিজ্ঞান বিভাগের ফলাফলে রিয়াজুল ১০০ ভোট, রাকিব ৯১ ভোট পেয়েছেন। জিএস পদে আবদুল আলিম আরিফ ৯০ ভোট, খাদিজাতুল ৪৫ ভোট পেয়েছেন। এজিএস পদে মাসুদ ৯৮ ভোট, তানজিল ৮৫ ভোট পেয়েছেন।নৃবিজ্ঞান বিভাগের ফলাফলে রিয়াজুল ১২৮ ভোট, রাকিব ১১৮ ভোট পেয়েছেন। জিএস পদে আবদুল আলিম আরিফ ১২৩ ভোট, খাদিজাতুল ৭৩ ভোট পেয়েছেন। এজিএস পদে মাসুদ ১০২ ভোট, তানজিল ১২৬ ভোট পেয়েছেন।লোকপ্রশাসন বিভাগের ফলাফলে রিয়াজুল ১২২ ভোট, রাকিব ১৩২ ভোট পেয়েছেন। জিএস পদে আবদুল আলিম আরিফ ১২৩ ভোট, খাদিজাতুল ৬২ ভোট পেয়েছেন। এজিএস পদে মাসুদ ১৩০ ভোট, তানজিল ১০৬ ভোট পেয়েছেন।ফার্মেসি বিভাগের ফলাফলে রিয়াজুল ৭৮ ভোট, রাকিব ৫৩ ভোট পেয়েছেন। জিএস পদে আবদুল আলিম আরিফ ৮৩ ভোট, খাদিজাতুল ২৬ ভোট পেয়েছেন। এজিএস পদে মাসুদ ৭৮ ভোট, তানজিল ৪৫ ভোট পেয়েছেন।মঙ্গলবার রাত ৯টা ২০ মিনিটে ভোট গণনার মেশিনে টেকনিক্যাল ত্রুটি দেখা দিলে পুরো প্রক্রিয়া সাময়িকভাবে বন্ধ করা হয়। পরে সমস্যার সমাধান শেষে ভোট গণনা পুনরায় শুরু করা হয়।



