জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে ৩৯টি কেন্দ্রের মধ্যে ১১টির ফল প্রকাশিত হয়েছে। এতে ছাত্রশিবির সমর্থিত প্যানেলের ভিপিপ্রার্থী রিয়াজুল ইসলাম ১০৩১ ভোট পেয়েছেন। অন্যদিকে ছাত্রদলের ভিপিপ্রার্থী একেএম রাকিব ১১৪২ ভোট পেয়েছেন। ফলে ছাত্রশিবিরের রিয়াজুলের থেকে ছাত্রদলের রাকিব ১১১ ভোটে এগিয়ে আছেন। বুধবার সাড়ে ১১টার দিকে জকসু নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে এ ফলাফল ঘোষণা করে। দর্শন বিভাগের কেন্দ্রে শিবির সমর্থিত ভিপি রিয়াজুল ১১১ ভোট পেয়েছেন, ছাত্রদল সমর্থিত রাকিব ১৭৫ ভোট পেয়েছেন। জিএস পদে আবদুল আলিম আরিফ ১৩৫ ভোট এবং খাদিজাতুল কুবরা ৮০ ভোট পেয়েছেন। এজিএস পদে মাসুদ রানা ১১৯ ভোট ও আতিকুর রহমান তানজিল ১২৪ ভোট পেয়েছেন। বায়োকেমিস্ট্রি এন্ড মোলিকুলার বায়োলজি কেন্দ্রে শিবিরের রিয়াজুল ৮৯ ভোট, রাকিব ৫৭ ভোট পেয়েছেন। জিএস আবদুল আলিম আরিফ ৯৮ এবং খাদিজাতুল কুবরা ৩২ ভোট পেয়েছেন। এজিএস মাসুদ রানা ৯০ ভোট ও আতিকুর রহমান তানজিল ৪২ ভোট পেয়েছেন। চারুকলা অনুষদের তিন বিভাগের এক কেন্দ্রে শিবিরের রিয়াজুল ২১ ভোট ও রাকিব ১০৬ ভোট পেয়েছেন। জিএস আবদুল আলিম আরিফ ১৮ ভোট ও খাদিজাতুল কুবরা ৩৬ ভোট, এজিএস মাসুদ রানা ১২ ভোট ও আতিকুর রহমান তানজিল ৮২ ভোট পেয়েছেন। অনুজীব বিজ্ঞান বিভাগে রিয়াজুল ৮৭ ভোট ও রাকিব ৪৬ ভোট পেয়েছেন। জিএস আবদুল আলিম আরিফ ৮৫ ভোট ও খাদিজাতুল কুবরা ৩২ ভোট, এজিএস মাসুদ রানা ৮১ ভোট ও আতিকুর রহমান তানজিল ৪০ ভোট পেয়েছেন। ফিন্যান্স বিভাগে রিয়াজুল ১৩৮ ভোট, রাকিব ২৩১ ভোট, জিএস আবদুল আলিম আরিফ ১৬৩ ভোট ও খাদিজাতুল কুবরা ১১৩ ভোট, এজিএস মাসুদ রানা ১৬৩ ভোট ও আতিকুর রহমান তানজিল ১৭৮ ভোট পেয়েছেন। কম্পিউটার সাইন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং কেন্দ্রে রিয়াজুল ১০৬ ভোট ও রাকিব ৯৪ ভোট, জিএস আরিফ ১১২ ভোট ও খাদিজাতুল ৫৩ ভোট, এজিএস মাসুদ ১০৫ ভোট ও তানজিল ৮০ ভোট পেয়েছেন। জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি কেন্দ্রে রিয়াজুল ৫১ ভোট, রাকিব ৩৯ ভোট, জিএস আরিফ ৪৬ ভোট ও খাদিজাতুল ১৮ ভোট, এজিএস মাসুদ ৪২ ভোট ও তানজিল ৩০ ভোট পেয়েছেন। ভূগোল ও পরিবেশবিজ্ঞান বিভাগে রিয়াজুল ১০০ ভোট, রাকিব ৯১ ভোট, জিএস আরিফ ৯০ ভোট ও খাদিজাতুল ৪৫ ভোট, এজিএস মাসুদ ৯৮ ভোট ও তানজিল ৮৫ ভোট পেয়েছেন। নৃবিজ্ঞান বিভাগে রিয়াজুল ১২৮ ভোট, রাকিব ১১৮ ভোট, জিএস আরিফ ১২৩ ভোট ও খাদিজাতুল ৭৩ ভোট, এজিএস মাসুদ ১০২ ভোট ও তানজিল ১২৬ ভোট পেয়েছেন। লোকপ্রশাসন বিভাগে রিয়াজুল ১২২ ভোট, রাকিব ১৩২ ভোট, জিএস আরিফ ১২৩ ভোট ও খাদিজাতুল ৬২ ভোট, এজিএস মাসুদ ১৩০ ভোট ও তানজিল ১০৬ ভোট পেয়েছেন। ফার্মেসি বিভাগে রিয়াজুল ৭৮ ভোট, রাকিব ৫৩ ভোট, জিএস আরিফ ৮৩ ভোট ও খাদিজাতুল ২৬ ভোট, এজিএস মাসুদ ৭৮ ভোট ও তানজিল ৪৫ ভোট পেয়েছেন। মঙ্গলবার রাত ৯টা ২০ মিনিটে ভোট গণনার মেশিনে টেকনিক্যাল ত্রুটি দেখা দিলে পুরো প্রক্রিয়া সাময়িকভাবে বন্ধ করা হয়। পরে সমস্যার সমাধান শেষে দীর্ঘ বিরতির পর ভোট গণনা পুনরায় শুরু হয়।



