বুধবার, ফেব্রুয়ারি ৪, ২০২৬
spot_img
Homeআন্তর্জাতিককলম্বিয়ার গেরিলারা ভেনেজুয়েলা থেকে সীমান্তে পালাচ্ছে

কলম্বিয়ার গেরিলারা ভেনেজুয়েলা থেকে সীমান্তে পালাচ্ছে

ভেনেজুয়েলায় মার্কিন সামরিক অভিযানের পর দেশটিতে অবস্থান করা সন্দেহভাজন গেরিলা কমান্ডাররা পালিয়ে যাচ্ছেন বলে কলম্বিয়ার নিরাপত্তা বাহিনীর একটি সূত্র জানিয়েছে। মঙ্গলবার নাম প্রকাশ না করার শর্তে সূত্রটি বার্তা সংস্থা এএফপিকে এ তথ্য জানায়। এএফপির খবরে বলা হয়, কারাকাসে মার্কিন বাহিনীর অভিযানে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ক্ষমতাচ্যুত হওয়ার পর এ পরিস্থিতি তৈরি হয়েছে। দীর্ঘদিন ধরেই কলম্বিয়া সন্দেহ করে আসছিল, সীমান্তবর্তী এলাকায় কোকেন পাচারের রুট নিয়ন্ত্রণকারী ন্যাশনাল লিবারেশন আর্মি (ইএলএন) এবং বিলুপ্ত ফার্ক গেরিলা গোষ্ঠীর কিছু শীর্ষ নেতা ভেনেজুয়েলায় আশ্রয় নিয়ে আসছিলেন। নিরাপত্তা বিশ্লেষকরা জানিয়েছেন, মাদুরো সরকারের সময় ভেনেজুয়েলায় ইএলএন-এর একাধিক ঘাঁটি কার্যত সহনীয় অবস্থায় ছিল। যদিও মাদুরো প্রশাসন বরাবরই এসব অভিযোগ অস্বীকার করেছে। কলম্বিয়ার সশস্ত্র বাহিনীর এক কর্মকর্তা এএফপিকে জানিয়েছেন, সাম্প্রতিক তথ্য অনুযায়ী ওয়াশিংটনের সপ্তাহান্তের হামলার পর গেরিলা নেতারা সীমান্ত পেরিয়ে কলম্বিয়ায় ফিরে যাওয়ার চেষ্টা করছেন। বোগোটার প্রতিরক্ষা মন্ত্রণালয় সতর্ক করে জানিয়েছে, মাদুরোর পতনের পর সীমান্ত এলাকায় গেরিলা নেতাদের উপস্থিতি কলম্বিয়ার জাতীয় নিরাপত্তার জন্য গুরুতর হুমকি হয়ে উঠতে পারে। সম্ভাব্য হামলার আশঙ্কায় ২ হাজার ২০০ কিলোমিটারের বেশি দীর্ঘ সীমান্তজুড়ে হাজার হাজার সেনা মোতায়েন করা হয়েছে। এএফপির সাংবাদিকরা জানিয়েছেন, সীমান্তবর্তী শহর কুকুটায় কলম্বিয়ান সেনাদের টহল ও উপস্থিতি চোখে পড়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments