ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাধারণ সম্পাদক (জিএস) এসএম ফরহাদ ও এজিএস মহিউদ্দীন খান বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। বিয়ের মঞ্চেই তারা ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যার বিচার দাবি করেন। এ ঘটনায় লেখক, অ্যাক্টিভিস্ট ও রাজনৈতিক বিশ্লেষক পিনাকী ভট্টাচার্য একটি ফটোকার্ড শেয়ার করে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন। পোস্ট করা ছবিতে দেখা যায়, বরের সাজে ফরহাদ ও মহিউদ্দীন ‘জাস্টিস ফর হাদি’ লেখা প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়ে আছেন। স্ট্যাটাসে পিনাকী ভট্টাচার্য লেখেন, ‘ডাকসুর জিএস ফরহাদ এবং এজিএস মহিউদ্দীনকে ধন্যবাদ। জীবনের গুরুত্বপূর্ণ দিনেও তারা শহীদ হাদিকে তাদের কর্মসূচিতে রেখেছে।’



