শনিবার, মার্চ ২১, ২০২৬
spot_img
Homeরাজনীতিজামায়াতজুলাই যোদ্ধাদের সঙ্গে নিয়ে ভোটের মাঠে ডা. খালিদুজ্জামান

জুলাই যোদ্ধাদের সঙ্গে নিয়ে ভোটের মাঠে ডা. খালিদুজ্জামান

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকা–১৭ আসনের জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী ডা. এস এম খালিদুজ্জামান। মনোনয়নপত্র সংগ্রহের সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন একাধিক জুলাই যোদ্ধা এবং শহীদদের কয়েকজন মা–বাবা। এ সময় উপস্থিত জুলাই যোদ্ধারা ডা. খালিদুজ্জামানের পক্ষে ভোট প্রত্যাশা করেন এবং বলেন, দলীয় পরিচয়ের কারণে নয়, বরং তার কাজ, অমায়িক ব্যবহার এবং জনগণের কল্যাণে নিরলসভাবে কাজ করার মানসিকতার কারণেই তারা তাকে সমর্থন করছেন। এসব গুণের ভিত্তিতে তিনি নির্বাচনে জয়ী হবেন বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন। শনিবার ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র সংগ্রহ করেন ডা. খালিদুজ্জামান। এ সময় তিনি বলেন, শহীদ শরীফ ওসমান হাদি আমাদের মাঝ থেকে চলে গেছেন, তবে আমরা তার আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়নে কাজ করে যাব।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments