২০২৬ শিক্ষাবর্ষের শুরুতে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) প্রাথমিক, ইবতেদায়ি, মাধ্যমিক ও দাখিল স্তরের সব পাঠ্যপুস্তকের পিডিএফ অনলাইন সংস্করণ প্রকাশ করেছে। শিক্ষার্থীরা এগুলো ওয়েবসাইটে পড়ে এবং ডাউনলোড করতে পারবে। প্রাক-প্রাথমিক ও প্রাথমিক স্তরের সব বই ইতোমধ্যে মুদ্রণ ও বিতরণ শেষ হয়েছে, মাধ্যমিক ও অন্যান্য স্তরের বই সরবরাহ শেষ পর্যায়ে রয়েছে।



