শনিবার, মার্চ ২১, ২০২৬
spot_img
Homeজাতীয়খালেদা জিয়ার প্রয়াণে জরুরি বৈঠক ডেকেছেন প্রধান উপদেষ্টা

খালেদা জিয়ার প্রয়াণে জরুরি বৈঠক ডেকেছেন প্রধান উপদেষ্টা

খালেদা জিয়ার মৃত্যুতে উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠক। গণতন্ত্রের আপসহীন নেত্রী হিসেবে খ্যাত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনেই টেলিফোনে শোক জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এ তথ্য জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, প্রধান উপদেষ্টা মৃত্যুর খবর শোনামাত্র ফোন করে কথা বলেছেন এবং সকাল ১০টায় উপদেষ্টা পরিষদের একটি বিশেষ বৈঠক আহ্বান করেছেন, যেখানে জানাজা, রাষ্ট্রীয় মর্যাদায় দাফনসহ অন্যান্য বিষয়ে আলোচনা হবে। পরে পুরো বিষয়টি দলের পক্ষ থেকে সমন্বয় করে জানানো হবে। মির্জা ফখরুল আরও বলেন, খালেদা জিয়ার মৃত্যুতে জাতি এক অভিভাবক হারালো। উল্লেখ্য, খালেদা জিয়া মঙ্গলবার সকাল ৬টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার পুত্র বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও পরিবারের অন্যান্য সদস্যরা সে সময় এভারকেয়ার হাসপাতালে উপস্থিত ছিলেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments