বুধবার, ফেব্রুয়ারি ৪, ২০২৬
spot_img
Homeসর্বশেষনির্দিষ্ট এলাকায় সিগারেট বিক্রিতে জরিমানা ৫ হাজার টাকা

নির্দিষ্ট এলাকায় সিগারেট বিক্রিতে জরিমানা ৫ হাজার টাকা

শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতাল, ক্লিনিক, খেলাধুলার স্থান ও শিশুপার্কের আশপাশে সিগারেট বা তামাকজাত দ্রব্য বিক্রি করলে সর্বোচ্চ পাঁচ হাজার টাকা জরিমানার বিধান রেখে ‘ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ জারি করেছেন রাষ্ট্রপতি। মঙ্গলবার রাতে আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ থেকে এ অধ্যাদেশ জারি করা হয়। ২০০৫ সালের ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন সংশোধন করে এই অধ্যাদেশ প্রণয়ন করা হয়েছে। অধ্যাদেশ অনুযায়ী, কোনো ব্যক্তি শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতাল, ক্লিনিক, খেলাধুলার স্থান ও শিশু পার্কের সীমানার ১০০ মিটারের মধ্যে তামাক ও তামাকজাত দ্রব্য বিক্রি করতে বা বিক্রির ব্যবস্থা করতে পারবেন না। সরকার বা স্থানীয় সরকার প্রতিষ্ঠান প্রয়োজনে সাধারণ বা বিশেষ আদেশের মাধ্যমে এ সীমানার পরিধি আরও বাড়াতে পারবে। এ বিধান লঙ্ঘন করলে সংশ্লিষ্ট ব্যক্তিকে সর্বোচ্চ পাঁচ হাজার টাকা জরিমানা গুনতে হবে। একই অপরাধ দ্বিতীয়বার বা বারবার করলে দ্বিগুণ হারে শাস্তির বিধানও রাখা হয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments