বুধবার, ফেব্রুয়ারি ৪, ২০২৬
spot_img
Homeজাতীয়পুরো বাংলাদেশের অকৃত্রিম ভালোবাসায় আপসহীন নেত্রীকে শেষ বিদায়

পুরো বাংলাদেশের অকৃত্রিম ভালোবাসায় আপসহীন নেত্রীকে শেষ বিদায়

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দাফন সম্পন্ন হয়েছে। বুধবার বিকেল সাড়ে ৪টার পর জানাজা শেষে দেশ স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক এই আপসহীন নেত্রীকে তার স্বামী সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের কবরের পাশে দাফন করা হয়। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা অর্থাৎ মানিক মিয়া অ্যাভিনিউয়ে স্মরণকালের বৃহৎ জানাজা অনুষ্ঠিত হয়। এতে লাখ লাখ মানুষ অংশ নেন; শুধু মানিক মিয়া অ্যাভিনিউ নয়, আশপাশের রাস্তাঘাট, গলি, মেট্রোরেল ও ছাদের ভবনেও মানুষ উপস্থিত ছিলেন। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, উপদেষ্টা পরিষদের সদস্যরা, তিন বাহিনীর প্রধান, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের শীর্ষ নেতারা এবং বিদেশি কূটনৈতিকরা জানাজায় অংশ নেন। জানাজা সম্পন্ন হওয়ার আগে সংক্ষিপ্ত বক্তব্যে তারেক রহমান বলেন, আমার মা খালেদা জিয়া কারো মনে যদি কোনো কষ্ট দিয়ে থাকেন, তাহলে ক্ষমা করে দেবেন এবং আমার মায়ের জন্য দোয়া করবেন। খালেদা জিয়ার জানাজায় ইমামতি করেন বায়তুল মোকাররমের খতিব শেখ আব্দুল মালেক।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments