বুধবার, ফেব্রুয়ারি ৪, ২০২৬
spot_img
Homeআবহাওয়াকুয়াশা ভেদ করে উঁকি দিল সূর্য

কুয়াশা ভেদ করে উঁকি দিল সূর্য

অবশেষে রাজধানীতে রোদের দেখা মিলেছে। টানা তিন দিন ঘন কুয়াশা ও শীতের পর এ মিষ্টি রোদে নগর জীবনে কিছুটা স্বস্তি ফিরেছে। তবে হিমেল হাওয়ায় এখনো ঠান্ডার অনুভূতি রয়েছে, যদিও আগের তুলনায় তা কিছুটা কম। বুধবার বেলা ১১টা থেকে রাজধানীর বিভিন্ন এলাকায় ঘুরে রৌদ্রোজ্জ্বল আবহাওয়া দেখা যায়। আবহাওয়া অধিদপ্তর জানায়, বুধবার ঢাকার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তবে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়ার সম্ভাবনাও রয়েছে। উত্তর ও উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে বলে জানানো হয়েছে। এদিন ঢাকার তাপমাত্রা ছিল ১৪ ডিগ্রি সেলসিয়াস। দেশের সর্বোচ্চ তাপমাত্রা ২৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে টেকনাফে এবং সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে গোপালগঞ্জে ৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments