সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার (৭৫) কেন্দ্রীয় কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) ভর্তি করা হয়েছে। মঙ্গলবার (৬ জানুয়ারি) সন্ধ্যায় কেন্দ্রীয় কারাগারে অসুস্থতা অনুভব করলে কারা কর্তৃপক্ষের নির্দেশে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়।
কারারক্ষীরা রাত সাড়ে সাতটার দিকে কামাল আহমেদ মজুমদারকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসেন। সেখানে প্রাথমিক চিকিৎসা ও পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসকরা তাকে সার্জারি বিভাগের ২২০ নম্বর ওয়ার্ডে ভর্তি করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বিষয়টি নিশ্চিত করে জানান, কেন্দ্রীয় কারাগারে হঠাৎ সাবেক শিল্প প্রতিমন্ত্রী অসুস্থ হয়ে পড়েন। পরে দ্রুত তাকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে আনা হলে চিকিৎসকদের সিদ্ধান্ত অনুযায়ী সার্জারি বিভাগের ২২০ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়।
চিকিৎসকরা তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণে রেখেছেন বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।



