বুধবার, ফেব্রুয়ারি ৪, ২০২৬
spot_img
Homeজাতীয়৬ লাখ ৭৭ হাজার প্রবাসী ভোটারের কাছে পোস্টাল ব্যালট পৌঁছানো হয়েছে

৬ লাখ ৭৭ হাজার প্রবাসী ভোটারের কাছে পোস্টাল ব্যালট পৌঁছানো হয়েছে

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিতে বিশ্বের বিভিন্ন দেশে এ পর্যন্ত ৬ লাখ ৭৭ হাজার ২৩৩ জন প্রবাসী ভোটারের কাছে পোস্টাল ব্যালট পাঠানো হয়েছে। প্রবাসী ভোটার নিবন্ধন বিষয়ক আউট অফ কান্ট্রি ভোটিং সিস্টেম অ্যান্ড ইমপ্লিমেন্টেশন (ওসিভি-এসডিআই) প্রকল্পের ‘টিম লিডার’ সালীম আহমাদ খান বাসসকে এ তথ্য জানিয়েছেন।নির্বাচন কমিশনের (ইসি) তথ্য অনুযায়ী, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে মোট ১৫ লাখ ৩৩ হাজার ৬৮৩ জন ভোটার নিবন্ধন করেছেন। এর মধ্যে দেশের ভেতরে ‘ইন-কান্ট্রি পোস্টাল ভোট’ ক্যাটাগরিতে নিবন্ধন করেছেন ৭ লাখ ৬১ হাজার ১৪১ জন, আর বিশ্বের বিভিন্ন দেশ থেকে ৭ লাখ ৭২ হাজার ৫৪২ জন প্রবাসী ভোটার নিবন্ধন করেছেন।সালীম আহমাদ খান বলেন, আগামী ১০ জানুয়ারির মধ্যে প্রবাসীদের কাছে পোস্টাল ব্যালট পৌঁছে দেওয়ার লক্ষ্যে কাজ চলছে। তিনি আরও বলেন, প্রবাসী যাদের কাছে ব্যালট পাঠানো হয়েছে, ব্যালটের গোপনীয়তা রক্ষা করা তাদের দায়িত্ব। যদি কেউ গোপনীয়তা লঙ্ঘন করে, তার জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ব্লক করা হতে পারে।সালীম আহমাদ খান জানান, আগামী ২১ জানুয়ারি প্রতীক বরাদ্দ দেওয়া হবে এবং আশা করা হচ্ছে তার আগেই প্রবাসী ভোটারদের কাছে পোস্টাল ব্যালট পৌঁছে যাবে। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার বিশ্বের বিভিন্ন দেশে ৪১ হাজার ৪৬৪ জন প্রবাসীর কাছে পোস্টাল ব্যালট পাঠানো হয়েছে। এর মধ্যে সিঙ্গাপুরে সর্বোচ্চ ১৭ হাজার ৭৫৯ জন এবং সৌদি আরবে ১২ হাজার প্রবাসী ভোটারের কাছে পোস্টাল ব্যালট পৌঁছেছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments