বুধবার, ফেব্রুয়ারি ১১, ২০২৬
spot_img
Homeজাতীয়পোস্টাল বিডি অ্যাপের ভোটার তালিকা যাচাই করবে ইসি

পোস্টাল বিডি অ্যাপের ভোটার তালিকা যাচাই করবে ইসি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধনকারী ভোটারদের তালিকা এবং আসনভিত্তিক মূল ভোটার তালিকার সঙ্গে সমন্বয় রয়েছে কি না তা যাচাই করবে নির্বাচন কমিশন (ইসি)। এ লক্ষ্যে নিবন্ধিত ভোটারদের তালিকা ও মূল ভোটার তালিকার সফট কপি সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তাদের কাছে পাঠাবে কমিশন এবং সঠিকতা যাচাই সাপেক্ষে প্রত্যয়নপত্র দেওয়া হবে। সোমবার ইসির সিনিয়র সহকারী সচিব নাসির উদ্দিন চৌধুরীর স্বাক্ষরিত এক পত্র থেকে এ তথ্য জানা গেছে। পত্রে বলা হয়েছে, বিদেশে অবস্থানরত প্রবাসী বাংলাদেশি, দেশের অভ্যন্তরের সরকারি কর্মকর্তা, নির্বাচনের দায়িত্বে থাকা ভোটগ্রহণ কর্মকর্তা এবং কারাবন্দি ভোটাররা পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেবেন। এ পদ্ধতিতে দেশ-বিদেশে ভোট দিতে এখন পর্যন্ত মোট ১৫ লাখ ৩৩ হাজারের বেশি নাগরিক ইসির অ্যাপে নিবন্ধন করেছেন। এতে আরও বলা হয়, আইসিভি ও ওসিভির জন্য জলছাপযুক্ত ভোটার তালিকা এবং শুধুমাত্র নিবন্ধিত ভোটারদের মুদ্রিত ছবিসহ ভোটার তালিকা ত্রুটিমুক্ত করার জন্য ইসির জেলা ও উপজেলা কর্মকর্তারা প্রত্যয়ন দেবেন। এছাড়া আইসিভি ও ওসিভিতে নিবন্ধিত ভোটারদের ছবিসহ ভোটার তালিকার দুই কপি মুদ্রণ করা হবে, যার একটি থাকবে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে এবং অন্যটি সংশ্লিষ্ট নির্বাচন কর্মকর্তার সংরক্ষণে। তফসিল অনুযায়ী, রিটার্নিং কর্মকর্তার বাতিল ও গ্রহণ করা প্রার্থীদের বিরুদ্ধে আপিল আবেদন নিষ্পত্তি কার্যক্রম আগামী ১৮ জানুয়ারি পর্যন্ত চলবে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২০ জানুয়ারি, প্রতীক বরাদ্দ হবে ২১ জানুয়ারি এবং নির্বাচনি প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি। প্রচারণা শেষ হবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটায় এবং ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ ফেব্রুয়ারি।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments