বুধবার, ফেব্রুয়ারি ১১, ২০২৬
spot_img
Homeজাতীয়এফএএস ফাইন্যান্সের বিরুদ্ধে দুদকের পৃথক দুই মামলা

এফএএস ফাইন্যান্সের বিরুদ্ধে দুদকের পৃথক দুই মামলা

দুদক পৃথক দুইটি মামলা দায়ের করেছে এফএএস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডে ঋণের নামে বিপুল অর্থ আত্মসাতের অভিযোগে। দুদকের সমন্বিত জেলা কার্যালয়, ঢাকা-১ এ মামলা দু’টি দায়ের করা হয়েছে।সোমবার বিকালে রাজধানীর সেগুন বাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলনে সংস্থাটির মহাপরিচালক মো. আক্তার হোসেন এ তথ্য জানান।দুদক জানায়, মিম ট্রেডিং কর্পোরেশনের নামে ঋণ দেখিয়ে প্রায় ৫ কোটি ৮৩ লাখ টাকা আত্মসাতের অভিযোগে ১২ জনকে আসামি করা হয়েছে। আসামিদের মধ্যে রয়েছেন মিম ট্রেডিং কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক মো. ওমর ফারুক এবং এফএএস ফাইন্যান্সের সাবেক চেয়ারম্যান মো. ছিদ্দিকুর রহমান, সাবেক ব্যবস্থাপনা পরিচালক ও একাধিক সাবেক পরিচালক। অভিযোগে বলা হয়, ব্যবসা সম্প্রসারণের নামে ঋণ মঞ্জুর করে সেই অর্থ পূর্বের ঋণ দায় পরিশোধ ও অন্য খাতে স্থানান্তরের মাধ্যমে আত্মসাৎ করা হয়েছে।অন্যদিকে আরেকটি মামলায় আরিয়ান কেমিক্যালস লিমিটেডের নামে ঋণ দেখিয়ে প্রায় ৫৩ কোটি ৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগে ৯ জনকে আসামি করা হয়েছে। আসামিদের মধ্যে রয়েছেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মো. ওমর শরীফসহ এফএএস ফাইন্যান্সের সাবেক চেয়ারম্যান উজ্জল কুমার নন্দী, সাবেক ব্যবস্থাপনা পরিচালক ও সাবেক পরিচালকরা। অভিযোগে উল্লেখ করা হয়েছে, যথাযথ যাচাই-বাছাই ছাড়াই একাধিক দফায় ঋণ মঞ্জুর করা হয়েছে এবং সেই অর্থ দিয়ে অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানের বকেয়া ঋণ পরিশোধ ও নগদ উত্তোলনের মাধ্যমে আত্মসাৎ করা হয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments