বুধবার, ফেব্রুয়ারি ১১, ২০২৬
spot_img
Homeরাজনীতিজামায়াতসেনাবাহিনী প্রফেশনাল হলে দুনিয়া সম্মান করবে: জামায়াত আমির

সেনাবাহিনী প্রফেশনাল হলে দুনিয়া সম্মান করবে: জামায়াত আমির

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, সেনাবাহিনীকে প্রফেশনাল বাহিনী হিসেবে গড়ে তুললে দুনিয়া বাংলাদেশকে সম্মান করতে বাধ্য হবে। সোমবার রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।তিনি বলেন, বিশ্বের সপ্তম বৃহৎ জনগোষ্ঠীর প্রিয় সেনাবাহিনী দেশের জন্য দায়বদ্ধ। দেশের সেবা দেওয়া বাধ্যতামূলক, বিশ্বে যে সেবা প্রদান করে তা ঐচ্ছিক। যদি সেনাবাহিনী প্রফেশনালভাবে গড়ে ওঠে, তাহলে দুনিয়া আমাদের সম্মান করতে বাধ্য হবে।জামায়াত আমির আরও বলেন, সেনাবাহিনীর সাইজ নয়, বরং ‘উইশডম, কারেজ ও টেকটেক’—এই তিনটি বিষয়েই বাহিনীর অবস্থান গুরুত্বপূর্ণ। তিনি জাতীয় নির্বাচনের গুরুত্বও উল্লেখ করে বলেন, প্রত্যেক নাগরিককে নিশ্চিন্তে ভোট দিতে পারার পরিবেশ নিশ্চিত করতে সরকার ও নির্বাচন কমিশনের দায়িত্ব আছে।ডা. শফিকুর রহমান চব্বিশের জটিল সময়ে সেনাবাহিনীর ভূমিকা উদাহরণস্বরূপ তুলে ধরেন এবং বলেন, জাতীয় নিরাপত্তা ও সুশাসনের জন্য ভবিষ্যৎ প্রজন্মের জন্য সঠিক নেতৃত্ব নিশ্চিত করা জরুরি।অনুষ্ঠানে ঢাকা-১৬ আসনের জামায়াত প্রার্থী কর্নেল (অব.) আব্দুল বাতেন এবং অন্যান্য অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তারা বক্তব্য রাখেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments