বুধবার, ফেব্রুয়ারি ১১, ২০২৬
spot_img
Homeজাতীয়প্রার্থিতা ফিরে পেলেন আরও ৪১ এমপি প্রার্থী

প্রার্থিতা ফিরে পেলেন আরও ৪১ এমপি প্রার্থী

নির্বাচন কমিশনে (ইসি) আপিল করে সোমবার প্রার্থিতা ফিরে পেয়েছেন আরও ৪১ জন সংসদ সদস্য (এমপি) প্রার্থী। এ নিয়ে গত তিন দিনে ১৫০ জন প্রার্থী তাদের প্রার্থিতা ফিরে পেয়েছেন।এর আগে গত শনিবার প্রথম দিনে ৫১ জন, রোববার দ্বিতীয় দিনে ৫৮ জন প্রার্থিতা ফিরে পান। রোববার নিষ্পত্তি না হওয়া ময়মনসিংহ-৪ আসনে ন্যাশনাল পিপলস পার্টির প্রার্থী মো. হামিদুল ইসলামের আবেদনটি সোমবার মঞ্জুর হয়।ইসির জনসংযোগ পরিচালক মো. রুহুল মিন মল্লিকের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল সকাল থেকে বিকেল পর্যন্ত রোববারের একটিসহ মোট ৭১টি আপিল নিষ্পত্তি করে ইসি। এর মধ্যে ৪১টি আপিল আবেদন মঞ্জুর হয়েছে, ২৪টি নামঞ্জুর এবং চারটি আবেদন অপেক্ষমাণ রাখা হয়েছে। চট্টগ্রাম-৫ আসনের স্বতন্ত্র প্রার্থী শাকিলা ফারজানা তার আবেদনটি প্রত্যাহার করেছেন। পাবনা-২ আসনের নির্বাচন স্থগিত হওয়ায় আবেদনটির শুনানি হয়নি।ইসির দেওয়া তথ্য অনুযায়ী, মঞ্জুর হওয়া প্রার্থীদের মধ্যে রয়েছে জাতীয় পার্টির তিনজন, বাংলাদেশ সাংস্কৃতিক জোটের একজন, গণঅধিকার পরিষদের চারজন, ইসলামী আন্দোলন বাংলাদেশের একজন, গণফ্রন্টের দুইজন, বাংলাদেশ সুপ্রিম পার্টির একজন, জনতার দলের একজন, গণ অধিকার পরিষদের একজন, গণফোরামের একজন, গণসংহতি আন্দোলনের একজন, বাংলাদেশ খেলাফত মজলিসের তিনজন, আমার বাংলাদেশ পার্টির তিনজন, জাতীয় নাগরিক পার্টির একজন, খেলাফত মজলিসের একজন, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের একজন, বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের একজন, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির একজন, নাগরিক ঐক্যের একজন, ন্যাশনাল পিপলস পার্টির একজন ও বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টির একজন। বাকিরা স্বতন্ত্র (১০) ও বিভিন্ন দলের প্রার্থী।ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে এবার মোট ২ হাজার ৫৬৮টি মনোনয়নপত্র জমা পড়েছিল। এর মধ্যে রিটার্নিং কর্মকর্তার বাছাইয়ে ৭২৩ জনের মনোনয়নপত্র বাতিল হয়। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে ইসিতে আপিল করার সুযোগ ছিল। নির্ধারিত সময়ে মোট ৬৪৫টি আপিল জমা পড়ে।ঘোষিত তফসিল অনুযায়ী, ১৮ জানুয়ারি আপিল নিষ্পত্তির শেষ সময়। প্রার্থিতা প্রত্যাহার করা যাবে ২০ জানুয়ারি পর্যন্ত। এরপর আগামী জাতীয় নির্বাচনে চূড়ান্ত প্রার্থীর সংখ্যা জানা যাবে। ২১ জানুয়ারি প্রার্থীদের প্রতীক বরাদ্দ করবেন রিটার্নিং কর্মকর্তারা। এরপর শুরু হবে নির্বাচনি প্রচারণা। ভোট হবে ১২ ফেব্রুয়ারি।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments