মঙ্গলবার, ফেব্রুয়ারি ১০, ২০২৬
spot_img
Homeজাতীয়ভোটকেন্দ্রে মোবাইল বহনে ইসির সংশোধিত প্রজ্ঞাপন

ভোটকেন্দ্রে মোবাইল বহনে ইসির সংশোধিত প্রজ্ঞাপন

ভোটকেন্দ্রে মোবাইল ফোন নেওয়ার ক্ষেত্রে দেওয়া নিষেধাজ্ঞা থেকে সরে এসেছে নির্বাচন কমিশন (ইসি)। এ বিষয়ে মঙ্গলবার একটি প্রজ্ঞাপন জারি করেছে কমিশন। এর আগে রোববার রাতে আসন্ন সংসদ নির্বাচন ও গণভোটে ভোটকেন্দ্রে ফোন নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। খবরটি প্রকাশের পর ব্যাপক সমালোচনা শুরু হলে নতুন সিদ্ধান্ত নেয় ইসি। প্রজ্ঞাপনে বলা হয়েছে, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে নিম্নে বর্ণিত ব্যক্তিগণ ব্যতীত অন্য কেউ মোবাইল ফোন নিয়ে ভোটকেন্দ্রের ৪০০ গজ ব্যাসার্ধের মধ্যে প্রবেশ করতে পারবেন না। তারা হলেন— ভোটকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসার, ভোটকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত পুলিশ ইনচার্জ এবং ভোটকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত অঙ্গীভূত আনসার/সাধারণ আনসার/ভিডিপির ‘নির্বাচন সুরক্ষা ২০২৬’ অ্যাপ্লিকেশন ব্যবহারকারী দুইজন আনসার সদস্য। উল্লিখিত সিদ্ধান্ত অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট সবাইকে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments