বুধবার, ফেব্রুয়ারি ১১, ২০২৬
spot_img
Homeরাজনীতি৩০ আসনে লড়াইয়ে এনসিপি

৩০ আসনে লড়াইয়ে এনসিপি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ৩০ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে বলে জানিয়েছেন দলটির মুখপাত্র ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। সোমবার (১২ জানুয়ারি) সন্ধ্যায় গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ তথ্য জানান। তিনি বলেন, ১১ দলের নির্বাচনি সমঝোতা জোটের অংশ হিসেবে এনসিপি ৩০ আসনে লড়বে এবং দেশের বৃহত্তর স্বার্থে দলের সব নেতাকর্মী এ সিদ্ধান্ত মেনে নিয়েছেন। তার মতে, এই জোট আধিপত্যবাদের বিরুদ্ধে সংস্কারের একটি জোট। আসিফ মাহমুদ বলেন, জোট গঠনের জন্য এনসিপি অনেক ছাড় দিয়েছে এবং অন্য দলগুলোর একই মানসিকতার কারণে এই জোট সম্ভব হয়েছে। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, ইনশাআল্লাহ এই জোটই সরকার গঠন করবে। তিনি আরও বলেন, যারা পদত্যাগপত্র দিয়েছেন তারা দলের গুরুত্বপূর্ণ সম্পদ এবং তাদের পদত্যাগপত্র এখনো গ্রহণ করা হয়নি, এখনো একসঙ্গে কাজ করার সুযোগ রয়েছে। এটি কোনো আদর্শিক জোট নয়, বরং একটি কৌশলগত জোট বলেও মন্তব্য করেন তিনি। পাশাপাশি তিনি জানান, এনসিপির কোনো প্রার্থী নেই এমন ২৭০টি আসনে প্রতিনিধির মাধ্যমে গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণা চালানো হবে এবং তৃণমূল পর্যায়ে গণভোটের প্রার্থী হিসেবে কাজ করবে এনসিপি।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments