বুধবার, ফেব্রুয়ারি ৪, ২০২৬
spot_img
Homeরাজনীতিশেষ পর্যন্ত চেষ্টা করব জোট যেন অটুট থাকে: নাহিদ ইসলাম

শেষ পর্যন্ত চেষ্টা করব জোট যেন অটুট থাকে: নাহিদ ইসলাম

মতানৈক্য থাকলেও জামায়াতে ইসলামীর নেতৃত্বে আসন সমঝোতার ভিত্তিতে নির্বাচনি জোট অটুট রাখার শেষ পর্যন্ত চেষ্টা করবেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, “শেষ পর্যন্ত চেষ্টা করব, এই জোট যেন অটুট থাকে। কারও মতানৈক্য থাকলেও জোট গঠনের প্রক্রিয়া এগিয়ে যাবে।”রাজধানীর মগবাজারে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে বৃহস্পতিবার জোটের শীর্ষ নেতাদের বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে নাহিদ ইসলাম এ মন্তব্য করেন। তিনি জানান, এই জোট নিয়ে জনগণের মধ্যে আকাঙ্ক্ষা রয়েছে এবং নির্বাচন প্রতিযোগিতাপূর্ণ হবে। প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রের উত্তরণ ঘটবে—এটাই তাদের প্রত্যাশা। জোট গঠনের প্রক্রিয়ার সময় বেশি না হওয়ায় কিছু মতভিন্নতা থাকলেও তা কাটিয়ে ওঠা সম্ভব হবে।এনসিপির আহ্বায়ক আরও জানান, ৩০০ সংসদীয় আসনের মধ্যে কোনো দলীয় প্রার্থী থাকবে না; জোটের প্রার্থী হবে এবং সবাই একে অপরকে সহযোগিতা করবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments