শনিবার, মার্চ ২১, ২০২৬
spot_img
Homeশিক্ষাএসএসসি ও সমমানের পরীক্ষা শুরু ২১ এপ্রিল

এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু ২১ এপ্রিল

ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে। পরীক্ষা শুরু হবে আগামী ২১ এপ্রিল এবং শেষ হবে ২০ মে। প্রতিদিন সকাল ১০টায় পরীক্ষা শুরু হবে। ব্যবহারিক পরীক্ষা ৭ থেকে ১৪ জুনের মধ্যে সম্পন্ন করতে হবে।পরীক্ষার্থীদের জন্য নির্দেশাবলী:
১. পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে পরীক্ষা কক্ষে আসন গ্রহণ করতে হবে।
২. প্রশ্নপত্রে উল্লেখিত সময় অনুযায়ী পরীক্ষা সম্পন্ন করতে হবে।
৩. প্রথমে বহুনির্বাচনি, পরে সৃজনশীল/রচনামূলক (তত্ত্বীয়) পরীক্ষা হবে; উভয়ের মধ্যে কোনো বিরতি থাকবে না।
৪. প্রবেশপত্র পরীক্ষা শুরুর কমপক্ষে তিনদিন আগে প্রতিষ্ঠান প্রধানের নিকট থেকে সংগ্রহ করতে হবে।
৫. শারীরিক শিক্ষা, স্বাস্থ্য বিজ্ঞান, খেলাধুলা ও ক্যারিয়ার শিক্ষা বিষয়ে ধারাবাহিক মূল্যায়নের নম্বর সংশ্লিষ্ট কেন্দ্রে পাঠাতে হবে।
৬. উত্তরপত্রে রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর, বিষয় কোড ইত্যাদি সঠিকভাবে ওএমআর ফরমে লিখে বৃত্ত পূরণ করতে হবে; কোনো অবস্থাতেই উত্তরপত্র ভাঁজ করা যাবে না।
৭. পরীক্ষার্থীকে তত্ত্বীয়, বহুনির্বাচনি ও ব্যবহারিক অংশে পৃথকভাবে পাস করতে হবে।
৮. কেবল নিবন্ধিত বিষয়সমূহের পরীক্ষায় অংশ নেওয়া যাবে; ভিন্ন বিষয়ে অংশ নেওয়ার অনুমতি নেই।
৯. পরীক্ষা শুরুর অন্তত সাত দিন আগে প্রবেশপত্র বিতরণ নিশ্চিত করতে হবে; কোনো জটিলতার ক্ষেত্রে প্রতিষ্ঠান প্রধান দায়ী থাকবেন।
১০. অনুমোদিত ক্যালকুলেটর ব্যবহার করতে পারবেন।
১১. কেন্দ্রসচিব ছাড়া কোনো পরীক্ষার্থী মোবাইল ফোন পরীক্ষা কেন্দ্রে আনতে বা ব্যবহার করতে পারবে না।
১২. উপস্থিতি যাচাইয়ের জন্য একই উপস্থিতি পত্র ব্যবহার করতে হবে।
১৩. ব্যবহারিক পরীক্ষা স্ব স্ব কেন্দ্রে অনুষ্ঠিত হবে।
১৪. ফলাফল প্রকাশের সাত দিনের মধ্যে পুনঃনিরীক্ষণের জন্য অনলাইনে আবেদন করতে হবে; আবেদন প্রক্রিয়া, তারিখ ও সময় দৈনিক পত্রিকা ও বোর্ডের ওয়েবসাইটে জানানো হবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments