বৃহস্পতিবার, মার্চ ১৯, ২০২৬
spot_img
Homeজাতীয়রাষ্ট্রের কাছে ন্যায়বিচারের আহ্বান জানালেন শহীদ হাদির স্ত্রী

রাষ্ট্রের কাছে ন্যায়বিচারের আহ্বান জানালেন শহীদ হাদির স্ত্রী

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদি হত্যার বিচার চেয়েছেন তার স্ত্রী রাবেয়া ইসলাম শম্পা। শুক্রবার বিকেলে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি বলেন, রাষ্ট্রের কাছে আমি এবং আমার সন্তানের একমাত্র দাবি আমার স্বামী শহীদ ওসমান হাদি হত্যার বিচার। তিনি আরও লেখেন, জাগতিক সব চাওয়া-পাওয়ার ঊর্ধ্বে ওসমান হাদি হত্যার ন্যায়বিচার। এর আগেও গত বুধবার তিনি একই দাবিতে একটি পোস্ট দিয়েছিলেন। প্রসঙ্গত, জুলাই আন্দোলনের সম্মুখসারির যোদ্ধা ওসমান হাদি (৩২) গত ১২ ডিসেম্বর ঢাকার বিজয়নগরে দুর্বৃত্তের হামলায় গুরুতর আহত হন এবং মাথায় গুলিবিদ্ধ হন। তিন দিন পর উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পরে লাখো মানুষের অংশগ্রহণে জানাজা শেষে জাতীয় কবির কবরের পাশে তাকে দাফন করা হয়। তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ছিলেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments