বৃহস্পতিবার, মার্চ ১৯, ২০২৬
spot_img
Homeরাজনীতিজামায়াতরাজধানীতে গ্যাস সংকট নিরসনের দাবিতে জামায়াতের মানববন্ধন

রাজধানীতে গ্যাস সংকট নিরসনের দাবিতে জামায়াতের মানববন্ধন

রাজধানীতে গ্যাস সংকট সমাধানের দাবিতে জামায়াতে ইসলামী কদমতলী থানার উদ্যোগে জুরাইনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। শুক্রবার আয়োজিত মানববন্ধনে স্থানীয় কয়েকশ নারী-পুরুষ অংশগ্রহণ করেন। মানববন্ধনে মহানগরী দক্ষিণ জামায়াতের কর্মপরিষদ সদস্য সৈয়দ জয়নুল আবেদীন বলেন, সারাদেশে যে গ্যাসের সংকট দেখা দিয়েছে এটি কৃত্রিম সংকট। অসাধু ব্যবসায়ীদের সিন্ডিকেটের কারণে মানুষ এলপি গ্যাস পাচ্ছে না। সরকারের ভেতরে ও বাইরে থাকা আওয়ামী দোসরদের কারণে সরকার অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে পারছে না। তিনি আরও বলেন, চব্বিশের ৫ আগস্ট পরবর্তী জামায়াতে ইসলামী অন্তর্বর্তীকালীন সরকারকে বারবার সতর্ক করেছে এবং সরকারের ভেতরে ও বাইরে থাকা আওয়ামী দোসরদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে অনুরোধ জানিয়েছে। কিন্তু সরকার সেটি করতে পারেনি। আজকে কৃত্রিম গ্যাস সংকট, আইনশৃঙ্খলার অবনতি, দ্রব্যমূল্যের ঊর্ধগতি, দুর্নীতি, সন্ত্রাসী কার্যক্রম ও চাঁদাবাজি করছে যারা? ক্ষমতার মসনদে বসা আওয়ামী দোসরদের রক্ষা করে একটি রাজনৈতিক দলের নেতারা এসব করছে। তারা চাঁদার জন্য নিজের নেতাকর্মীকে হত্যা করছে, ব্যবসায়ীর ওপর আক্রমণ করছে। নতুন বাংলাদেশ বিনির্মাণে তরুণ প্রজন্ম সন্ত্রাস-চাঁদাবাজ ও দুর্নীতিগ্রস্ত নেতৃত্বকে বয়কট করবে। গণভোট প্রসঙ্গে তিনি বলেন, ফ্যাসিবাদের পথ চিরতরে বন্ধ করতে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিতে হবে। হ্যাঁ জয়যুক্ত হলে কোনো ব্যক্তি ১০ বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না, ফলে স্বৈরশাসক ও ফ্যাসিবাদের আবির্ভাব হবে না। কোনো ব্যক্তি দীর্ঘমেয়াদি ক্ষমতায় থাকলেই স্বৈরাচার হয়ে যায়। তিনি বলেন, চব্বিশের গণহত্যাসহ আওয়ামী লীগের শাসনামলের প্রতিটি হত্যাকাণ্ড, খুন-গুমের বিচার নিশ্চিত করে বাংলাদেশে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে এবং বিচার বিভাগে সরকারের হস্তক্ষেপ বন্ধ করতে গণভোটে ‘হ্যাঁ’ জয়যুক্ত করতে হবে। দেশবাসীকে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিতে আহ্বান জানান সৈয়দ জয়নুল আবেদীন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments