জামায়াতে যোগ দিলেন মুফতী আলী হাসান উসামা। বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন শাইখুল হাদীস আল্লামা মুফতী আলী হাসান উসামা। শনিবার জামায়াত কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে তিনি দলটিতে যোগ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ইসলামী দাওয়াহ্ সেন্টারের চেয়ারম্যান মুফতি নুরুজ্জামান নোমানী। এক ফেসবুক পোস্টে তিনি বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন শাইখুল হাদীস আল্লামা মুফতী আলী হাসান উসামা ভাই। তিনি আরও উল্লেখ করেন, দীর্ঘ দুই বছরের মেহনত আল্লাহ তায়ালা কবুল করেছেন।



