শনিবার, মার্চ ২১, ২০২৬
spot_img
Homeরাজনীতিবিএনপিগণতন্ত্র ফেরাতে ভোটে জনগণের প্রতিনিধি বাছাইয়ের আহ্বান তারেক রহমানের

গণতন্ত্র ফেরাতে ভোটে জনগণের প্রতিনিধি বাছাইয়ের আহ্বান তারেক রহমানের

আন্দোলন ও সংগ্রামের মধ্য দিয়ে স্বৈরাচারের পতন হয়েছে, এখন দেশ গঠন করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, স্বৈরাচারের কারণে আমাদের বিভিন্ন প্রতিষ্ঠান ধ্বংস হয়েছে, তাই দেশ পুনর্গঠনে নিজেদের প্রতিনিধি ভোটের মাধ্যমে নির্বাচিত করতে হবে। আমি, তুমি ও ডামি যখন নির্বাচিত হয়েছিল, তখন সমস্যা নিয়ে জনপ্রতিনিধির কাছে যাওয়া যায়নি, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আমাদের জবাবদিহিমূলক জনপ্রতিনিধি নির্বাচন করতে হবে। শুক্রবার ভাষানটেকে আয়োজিত নির্বাচনি জনসভায় এসব কথা বলেন তারেক রহমান। বক্তব্যের আগে তিনি ভাষানটেকের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কথা বলেন। একজন ভ্যানচালক, গৃহিণী, বস্তিবাসী ও ছাত্রদের সঙ্গে এলাকার সমস্যা নিয়ে আলোচনা করেন এবং নির্বাচিত হলে ও ক্ষমতায় গেলে সেগুলো সমাধানের আশ্বাস দেন। জনসভায় অংশ নেওয়া মানুষের উদ্দেশে তিনি বলেন, আমি আপনাদের মুখ থেকে সমস্যা জানতে চাই, প্রত্যাশা করি আগামী দিনে প্রতিটি জনপ্রতিনিধি জনগণের কাছে যাবে, তাদের কথা শুনে সমাধান করবে। নিজের পরিকল্পনার কথা তুলে ধরে তারেক রহমান বলেন, কৃষকদের জন্য বিশেষ কার্ড ও ঋণের ব্যবস্থা করে কৃষির উন্নয়নে কাজ করবে বিএনপি। পাশাপাশি যুবকদের প্রশিক্ষণ ও শিক্ষার ব্যবস্থা করে দক্ষ করে গড়ে তোলা হবে, যাতে তারা কর্মসংস্থান সৃষ্টি, বিদেশে দক্ষ শ্রমিক হিসেবে যেতে বা ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলতে পারে। নারীদের জন্য কর্মসংস্থান সৃষ্টি ও ফ্যামিলি কার্ডের ব্যবস্থাসহ তাদের ক্ষমতায়নে বিএনপি ক্ষমতায় গেলে কাজ করবে বলেও জানান তিনি।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments