বুধবার, ফেব্রুয়ারি ৪, ২০২৬
spot_img
Homeরাজনীতিজামায়াতকুমিল্লায় জামায়াত আমিরের জনসভা শুক্রবার: লক্ষাধিক মানুষের সমাগমের প্রস্তুতি

কুমিল্লায় জামায়াত আমিরের জনসভা শুক্রবার: লক্ষাধিক মানুষের সমাগমের প্রস্তুতি

নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা | ২৮ জানুয়ারি, ২০২৬

আগামী ১২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ৩০ জানুয়ারি (শুক্রবার) কুমিল্লা সফরে আসছেন। তাঁর এই সফর ও জনসভাকে ঘিরে কুমিল্লা মহানগর জামায়াতের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। নেতাকর্মীদের মাঝে বিরাজ করছে সাজ সাজ রব ও ব্যাপক উদ্দীপনা।

আজ বুধবার দুপুরে নগরীর একটি রেস্টুরেন্টে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান কুমিল্লা মহানগর জামায়াতের আমির ও কুমিল্লা-০৬ আসনের ‘দাঁড়িপাল্লা’ প্রতীকের প্রার্থী কাজী দ্বীন মোহাম্মদ। তিনি বলেন, ৩০ জানুয়ারি সন্ধ্যা ৬টায় ঐতিহাসিক কুমিল্লা টাউন হল মাঠে অনুষ্ঠিতব্য জনসভায় প্রধান অতিথি হিসেবে ডা. শফিকুর রহমান বক্তব্য দেবেন। জনসভা সফল করতে নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষাসহ সব ধরনের সাংগঠনিক প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। এই জনসভায় প্রার্থী কাজী দ্বীন মোহাম্মদ কুমিল্লার ভবিষ্যৎ উন্নয়ন ও আধুনিক নগর গড়ে তোলার বাস্তবভিত্তিক পরিকল্পনা তুলে ধরবেন।

সফরের দ্বিতীয় দিনে ৩১ জানুয়ারি জামায়াত আমির কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আয়োজিত আরেকটি জনসভায় অংশগ্রহণ করবেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা আমির মোহাম্মদ শাহজাহান, উত্তর জেলা আমির অধ্যাপক আব্দুল মতিন, মহানগর নায়েবে আমির মো. মোছলেহ উদ্দিন এবং সেক্রেটারি মু. মাহবুবর রহমানসহ সংগঠনের শীর্ষ স্থানীয় নেতৃবৃন্দ। আয়োজকদের প্রত্যাশা, কুমিল্লাবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এই জনসভা একটি ঐতিহাসিক সমাবেশে রূপ নেবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments