বুধবার, ফেব্রুয়ারি ৪, ২০২৬
spot_img
Homeআন্তর্জাতিকনির্বাচনে কারও পক্ষ নেবে না যুক্তরাষ্ট্র: ব্রেন্ট ক্রিস্টেনসেন

নির্বাচনে কারও পক্ষ নেবে না যুক্তরাষ্ট্র: ব্রেন্ট ক্রিস্টেনসেন

নিজস্ব প্রতিবেদক | ২৮ জানুয়ারি, ২০২৬

আসন্ন ১২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনে যুক্তরাষ্ট্র কোনো বিশেষ রাজনৈতিক দলের পক্ষ নেবে না বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত নতুন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। আজ বুধবার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

মার্কিন রাষ্ট্রদূত বলেন, যুক্তরাষ্ট্রের সরকার বাংলাদেশের নির্বাচনে কোনো পক্ষ নেয় না। নির্বাচনের ফলাফল নির্ধারণ করার অধিকার একমাত্র বাংলাদেশের জনগণের। বাংলাদেশের মানুষ যাকে তাদের প্রতিনিধি হিসেবে নির্বাচিত করবে, যুক্তরাষ্ট্র সেই সরকারের সঙ্গেই কাজ করতে প্রস্তুত। তিনি ১২ ফেব্রুয়ারির নির্বাচনের ফলাফল দেখার জন্য মুখিয়ে আছেন বলেও উল্লেখ করেন।

সাক্ষাৎ শেষে ক্রিস্টেনসেন আরও জানান, গত সপ্তাহে প্রধান উপদেষ্টার সঙ্গে তাঁর কথা হয়েছে। প্রধান উপদেষ্টা আশা প্রকাশ করেছেন যে নির্বাচনের দিনটি একটি উৎসবমুখর দিন হবে। রাষ্ট্রদূত নিজেও আশা করেন, এটি একটি আনন্দময় ও উৎসবপূর্ণ নির্বাচন হবে, যেখানে বাংলাদেশের মানুষ স্বাধীনভাবে গিয়ে তাঁদের মতামত প্রকাশ করতে পারবেন। প্রধান নির্বাচন কমিশনারের দেওয়া তথ্যে সন্তোষ প্রকাশ করে রাষ্ট্রদূত একটি সফল নির্বাচন সম্পন্ন হওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments