রবিবার, মার্চ ১৫, ২০২৬
spot_img
Homeসারাদেশকিশোরগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

রকি হাসান, কিশোরগঞ্জ প্রতিনিধি:
কিশোরগঞ্জে ঐতিহ্যবাহী কিশোরগঞ্জ প্রেসক্লাব–এর উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৫ মার্চ ২০২৬) পবিত্র রমজান মাস উপলক্ষে প্রেসক্লাব প্রাঙ্গণে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে জেলার বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক, সামাজিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। ইফতারের আগে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ দোয়া করা হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন এ কে নাছিম খান, সভাপতি, কিশোরগঞ্জ প্রেসক্লাব এবং সাইফুল মালেক চৌধুরী, সাধারণ সম্পাদক। বক্তারা বলেন, রমজান মাস মানবতা, সহমর্মিতা ও আত্মশুদ্ধির শিক্ষা দেয়। এ ধরনের আয়োজন পারস্পরিক সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
দোয়া ও ইফতার মাহফিলে উপস্থিত রাজনৈতিক নেতৃবৃন্দ সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন এবং দেশ ও জাতির উন্নতি ও শান্তি কামনা করেন। পরে সবাই একসঙ্গে ইফতার গ্রহণ করেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments