সোমবার, মার্চ ১৬, ২০২৬
spot_img
Homeসারাদেশসৈয়দপুরে দুস্থ ও অসহায়দের মাঝে এমপি হাফেজ আব্দুল মুনতাকিমের ঈদ উপহার বিতরণ

সৈয়দপুরে দুস্থ ও অসহায়দের মাঝে এমপি হাফেজ আব্দুল মুনতাকিমের ঈদ উপহার বিতরণ

শেরিফ হোসেন, নীলফামারী জেলা প্রতিনিধি

নীলফামারীর সৈয়দপুর শহরের ১নং ওয়ার্ডে দুস্থ ও অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। সোমবার স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব উপহার বিতরণ করেন নীলফামারী-৪ আসনের মাননীয় সংসদ সদস্য হাফেজ আব্দুল মুনতাকিম।
এসময় এমপি হাফেজ আব্দুল মুনতাকিম বলেন, ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে সমাজের বিত্তবানদের এগিয়ে আসা উচিত। অসহায় ও দরিদ্র মানুষের মুখে হাসি ফোটাতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
উপহার বিতরণ অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতাকর্মী ও এলাকাবাসী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে শতাধিক দুস্থ ও অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments