সোমবার, মার্চ ১৬, ২০২৬
spot_img
Homeসারাদেশনবনিযুক্ত শেরপুর জেলা পরিষদের প্রশাসক এ.বি.এম. মামুনুর রশিদ পলাশকে উষ্ণ অভ্যর্থনা

নবনিযুক্ত শেরপুর জেলা পরিষদের প্রশাসক এ.বি.এম. মামুনুর রশিদ পলাশকে উষ্ণ অভ্যর্থনা

মো: মাকসুদুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি:
নবনিযুক্ত শেরপুর জেলা পরিষদের প্রশাসক ও শেরপুর জেলা বিএনপির সাবেক সদস্য সচিব অধ্যক্ষ এ.বি.এম. মামুনুর রশিদ পলাশ দায়িত্ব গ্রহণের পূর্বে ঢাকায় অবস্থান শেষে শেরপুরে পৌঁছালে তাকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়।
শেরপুরে পৌঁছানোর সঙ্গে সঙ্গেই জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, রাজনৈতিক সহকর্মী, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও সাধারণ জনগণ তাকে ফুলের মালা ও তোড়া দিয়ে স্বাগত জানান। প্রিয় নেতাকে কাছে পেয়ে আনন্দ ও উচ্ছ্বাসে ভরে ওঠে পুরো পরিবেশ।
দীর্ঘদিনের রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে সাধারণ মানুষের সঙ্গে তার যে গভীর সম্পর্ক গড়ে উঠেছে, এ অভ্যর্থনায় তারই প্রতিফলন দেখা যায়।
এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে অধ্যক্ষ এ.বি.এম. মামুনুর রশিদ পলাশ শেরপুরবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, শেরপুরের মানুষের ভালোবাসা ও আস্থা তার জন্য বড় প্রেরণা। তিনি জেলার সার্বিক উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা এবং জনগণের কল্যাণে নিরলসভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
তিনি আরও বলেন, শেরপুরের উন্নয়ন ও সম্ভাবনাকে বাস্তবে রূপ দিতে সকলের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দল-মত নির্বিশেষে জেলার সামগ্রিক উন্নয়নের জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
এ সময় স্থানীয় নেতৃবৃন্দ ও শুভানুধ্যায়ীরা বলেন, দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা, সাংগঠনিক দক্ষতা ও জনসম্পৃক্ততার কারণে এ.বি.এম. মামুনুর রশিদ পলাশের নেতৃত্বে শেরপুর জেলা পরিষদের কার্যক্রম আরও গতিশীল হবে এবং জেলার উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচিত হবে।
জেলার সর্বস্তরের মানুষের প্রত্যাশা, তার নেতৃত্বে শেরপুর উন্নয়ন, অগ্রগতি ও সমৃদ্ধির পথে আরও এগিয়ে যাবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments