মো: আমিনুল ইসলাম, বগুড়া প্রতিনিধি:
বগুড়ার গাবতলী উপজেলার সোনারায় ইউনিয়নের সর্ধন কুঠি গ্রামের ওপর দিয়ে হঠাৎ বয়ে যাওয়া ঝড়ে শতাধিক বাড়িঘর লন্ডভন্ড, গাছপালা ভাঙচুর, ব্যাপক ফসলের ক্ষয়ক্ষতি, কমপক্ষে সাতজন আহত হওয়ার ঘটনা ঘটিয়েছে। জানা যায় গত রবিবার দিবাগত রাত সাড়ে দশ টায় হঠাৎ এই ঝরে উৎপত্তি হয়ে নিমিষের মধ্যে সর্ধনকুঠি গ্রামে আঘাত হানে। অল্প সময়ের মধ্যে ঐ গ্রামের শতাধিক বাড়ি ঘর লন্ডভন্ড হয়ে যায়। ফলে কমপক্ষে ৫০ টি পরিবারের লোকজন খোলা আকাশের নিচে বসবাস করছে। এবং ধান ভূটা আম কাঁঠাল কলাসহ নানা ধরনের ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে।
এই সংবাদ পেয়ে স্থানীয় সংসদ সদস্য মোরশেদ মিল্টন ছুটে যান ক্ষতিগ্রস্তদের পাশে এবং তাদের খোঁজ খবর নেন ও ক্ষতিগ্রস্তদের পূর্ণবাসনের জন্য আর্থিক সহায়তার আশ্বাস দেন।
এ সময় উপস্থিত ছিলেন গাবতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা হাফিজুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মফিদুল ইসলাম গাবতলী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এনামুল হক নতুন, , গাবতলী মডেল থানার নবাগত (ওসি) রাকিব হাসান, বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান সরকার, সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ, সোনারায় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রাজা মন্ডল, গাবতলী উপজেলা ছাত্রদলের সভাপতি নাজমুল হাসান ডিটল, সাধারণ সম্পাদক এস এম রাঙ্গা, উপজেলা যুবদলের সিনিয়র আহ্বায়ক রুহুল হাসান রুহিনসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।



